জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২২৩ বার।

জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বব্যাপী সব মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানিয়েছেন।

পোস্টে শফিকুর রহমান বলেছেন, ঈদ আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এলেও এবারের রমাদান মাসজুড়ে মুসলিম বিশ্বের অনেক দেশ যুদ্ধের আগুনে পুড়েছে, যা গভীর বেদনার।

তিনি আল্লাহ তা’য়ালার কাছে দোয়া করেন, সব জুলুম ও নির্যাতন থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করা হোক, মজলুমদের সহায় হওয়া হোক এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা করা হোক।

জামায়াত আমির আরও বলেছেন, যুদ্ধ কখনো সমাধান নয়; এটি ধ্বংস ডেকে আনে। চলমান সংঘাতে নিহতদের শহীদ হিসেবে কবুল করা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনাও করছি।

পোস্টের শেষে তিনি সবার জন্য সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে বলেছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশ সার্ভেয়ার(আমিন) সমিতির  মহাসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত 

প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনি, ৬:২০ অপরাহ্ণ

বাক্‌স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: আইনমন্ত্রী

প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবি, ৮:৩০ অপরাহ্ণ

সুন্দরবনে প্রবেশের বিএলসি নবায়নে স্টেশন কর্মকর্তাদের দালাল মারফৎ অতিরিক্তি...

প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গল, ১২:৩৫ অপরাহ্ণ

ভারতে চিকিৎসা নিতে যাওয়া  কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার...

প্রকাশিতঃ ২০ আগস্ট ২০২৬, বৃহঃ, ৭:০৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ...

প্রকাশিতঃ ১ আগস্ট ২০২৬, শনি, ২:১৬ অপরাহ্ণ

রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:৪৭ অপরাহ্ণ