সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ উদ্ধার
ক্যাটাগরি: জাতীয়, প্রকাশিতঃ ১ আগস্ট ২০২৬, শনি, ২:১৬ অপরাহ্ণ। পঠিত হয়েছে ৯৬ বার।
নিখোঁজের ৩৩ ঘণ্টা পর ইছামতী নদী থেকে জেলে পিয়ার আলী গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদী ইছামতীর খারহাট নামকস্থানের সংযোগ খাল আশাকুড়ির দক্ষিণ পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জেলে পিয়ার আলী গাজী(৮৪) কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মৃত সফেদ আলী গাজীর ছেলে।
বসন্তপুর গ্রামের আব্দুস সবুর জানান, গত বৃহষ্পতিবার দুপুর দুটোর দিকে তার বাবা সীমান্তবর্তী কালিন্দি নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তিনি নদীতে পড়ে স্রোতে ভেসে জান। বৃহষ্পতিবার বিকেল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সিভিল ডিফেন্সের সদস্য, পুলিশ ও বিজিবি বাবাকে উদ্ধারে অভিযান চালিয়ে ব্যর্থ হয়। রাত ১১টা ২০ মিনিটে এক জেলে মাছ ধরার সময় টর্চের আলোতে বাবার লাশ দেখতে পেয়ে তাকে মুঠোফোনে খবর দেন। বিষয়টি পুলিশকে অবহিত করে ট্রলার নিয়ে ইছামতী নদীর খারহাট নামক স্থানের আশাকুড়ি খালের দক্ষিণ পাশ থেকে বাবার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি পুলিশ, বিজিবি ও ফায়ার সিভিল ডিফেন্সকে অবহিত করে বাবার মরদেহ বাড়িতে আনা হয়। শনিবার সকাল ১০ টায় বাড়ির উঠানে নামাজে জানাযা শেষে বাবার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, কারো কোন আপত্তি না থাকায় বৃদ্ধ জেলে পিয়ার আলীর লাশ রাতেই তার স্বজনদেও হাতে তুলে দেওয়া হয়েছে।
এ জাতীয় আরো সংবাদ
ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী...
প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০২৬, শনি, ৮:১১ অপরাহ্ণ
দীর্ঘ নয় বছর পর আবাদের হাট বাজার কমিটির নির্বাচন...
প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০২৬, সোম, ৮:৪৮ পূর্বাহ্ণ
বাংলাদেশ সার্ভেয়ার(আমিন) সমিতির মহাসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনি, ৬:২০ অপরাহ্ণ
বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: আইনমন্ত্রী
প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবি, ৮:৩০ অপরাহ্ণ
সুন্দরবনে প্রবেশের বিএলসি নবায়নে স্টেশন কর্মকর্তাদের দালাল মারফৎ অতিরিক্তি...
প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গল, ১২:৩৫ অপরাহ্ণ
ভারতে চিকিৎসা নিতে যাওয়া কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার...
প্রকাশিতঃ ২০ আগস্ট ২০২৬, বৃহঃ, ৭:০৪ অপরাহ্ণ