সাতক্ষীরায় ট্রলি উল্টে হেলপার নিহত চালক আহত
Image

সাতক্ষীরায় ট্রলি উল্টে হেলপার নিহত চালক আহত

প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০২৫, রবি, ৪:৫৫ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩২৩ বার।

সাতক্ষীরায় ট্রলি উল্টে হেলপার নিহত চালক আহত

সাতক্ষীরায় কাঠ বোঝাই ট্রলি উল্টে হেল্পার নিহত ও চালক গুরুতর আহত হয়েছে।

৫ই অক্টোবর রবিবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের লস্কার ফিলিং স্টেশনের পশ্চিম পাশে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম অসীম কুমার দাশ(২৫)।সে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের গুরুপদ দাশের ছেলে।আহত ট্রলি চালক জাহাঙ্গীর হোসেন(৪২)।সে উপজেলার শিকড়ী গ্রামের মহজন মোল্লার ছেলে।

 

নিহতের শ্বশুর হরেন দাস জানান, বাবা ভারতে চলে যাওয়ার পর তার দরিদ্র মা অঞ্জলি অনেক কষ্টে অসীমকে বড় করেছে।নিহত অসীম গত তিনদিন আগে প্রথম একটি কন্যা সন্তানের বাবা হয়েছে।প্রতিদিনের ন্যায় রবিবার সকালে কলারোয়া থেকে লগ কাঠ বোঝাই করে তারা সাতক্ষীরার চালতে তলার একটি স’মিলে যাচ্ছিল।অসীম কাঠ বোঝায় ট্রলির উপরে বসে আসছিল।বেতলা লস্কর ফিলিং স্টেশনের(তেল পাম্প) কাছে পৌঁছালে ট্রলির ইঞ্জিনের চাকার রড ভেঙে যায়।মুহূর্তেই কাঠ অসীম ও জাহাঙ্গীরের গায়ের উপর পড়লে ঘটনাস্থলে অসীম নিহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চালক জাহাঙ্গীরকে উদ্ধার করে।পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শামিনুল হক জানান,আমরা নিহতের লাশ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরো সংবাদ

সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত

প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ

লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...

প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ

পরিবারে উৎকণ্ঠা  শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...

প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ

কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ

আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...

প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...

প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ

সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প,উৎপত্তিস্থল আশাশুনি,অসংখ্য দেয়ালে ফাটল,ধ্বসে পড়েছে কিছু...

প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্র, ৮:৪১ অপরাহ্ণ