ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩
প্রকাশিতঃ ১২ মে ২০২৫, সোম, ১১:২৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৯৮ বার।
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে পুরনো গোলাবারুদ ধ্বংসের সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ৪ জন সেনা কর্মকর্তাও রয়েছেন।
আজ সোমবার (১২ মে) এই দুর্ঘটনা ঘটে। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দেশটির প্রতিরক্ষা বাহিনী (টিএনআই) নিশ্চিত করে বলেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জাভা প্রদেশের গারুত জেলার সাগারা গ্রামে সেনাবাহিনী পুরনো ও অকার্যকর গোলাবারুদ ধ্বংসের সময় এই বিস্ফোরণটি ঘটে।’
টিএনআই-এর তথ্য অফিসের প্রধান মেজর জেনারেল ক্রিস্টোমেই সিয়ানতুরি জানান, ময়নাতদন্ত ও অন্যান্য প্রস্তুতির জন্য লাশগুলো উদ্ধার করে পামেউংপেউক আঞ্চলিক হাসপাতাল নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ‘ঘটনাস্থল সুরক্ষিত করা এবং দ্বিতীয় কোনো বিস্ফোরণের আশঙ্কা দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্ফোরণের কারণ বিস্তারিতভাবে তদন্ত করে জানানো হবে’।
ইন্দোনেশীয় প্রতিরক্ষা বাহিনী জানায়, বিস্ফোরণে নিহত ৪জন সেনা হলেন, কর্নেল অ্যান্টোনিয়াস হারমাওয়ান, মেজর আন্দা রোহান্দা, সেকেন্ড করপোরাল ইরি দ্বি প্রিয়ামবোডো, ও ফার্স্ট প্রাইভেট আফ্রিও সেতিয়াওয়ান।
নিহতদের মধ্যে অন্য ৯ জন ছিলেন স্থানীয় বেসামরিক নাগরিক। তাদের মধ্যে- ৫ জনের নাম জানা গেছে। তারা হলেন- আগুস বিন কাসমিন, পিয়ান বিন ওবুর, ইইউস ইবিং বিন ইনোন, আনোয়ার বিন ইনোন, ইইউস রিজাল বিন সাইফুল্লাহ। বাকি ৪ জনের পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
প্রতিরক্ষা বাহিনী জানায়, ঘটনাস্থলটি গারুত জেলার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার আওতাভুক্ত এলাকা। এখানেই মূলত নিয়মিত পুরনো গোলাবারুদ ধ্বংস করা হয়।
সূত্র: Meher News/টিএনআই
এ জাতীয় আরো সংবাদ
‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৩ পূর্বাহ্ণ
কিসের আশায় ইরান যুদ্ধ?
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৩ পূর্বাহ্ণ
মোজতবাসহ শীর্ষ ইরানি নেতাদের তথ্য পেতে ১ কোটি ডলার...
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১০ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৯ অপরাহ্ণ
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ, কী কথা হলো
প্রকাশিতঃ ১০ মার্চ ২০২৬, মঙ্গল, ১১:২৪ অপরাহ্ণ
ইরানের সাথে মার্কিন-ইসরায়েল যুদ্ধকে ‘অসাধারণ ভুল’ বললেন স্পেনের প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৬, শুক্র, ১০:৪২ অপরাহ্ণ