সিকিমে তুষারধসে প্রাণ গেল ৭ পর্যটকের
প্রকাশিতঃ ৪ এপ্রিল ২০২৩, মঙ্গল, ১১:৩৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৫৩ বার।
ভারতের সিকিমে ভয়াবহ তুষারধসে অন্তত ৭ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে সিকিমের নাথু লা এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, তুষারধসের সময় ওই এলাকায় অন্তত ১৫০ জন পর্যটক ছিলেন। তুষারের নিচে অন্তত ৭০ জন আটকা পড়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি।
আটকে পড়াদের উদ্ধার করতে সিকিম পুলিশ, ট্রাভেল অ্যাজেন্টস অ্যাসোসিয়েশন অব সিকিম, পর্যটন বিভাগের কর্মী ও গাড়িচালকসহ অনেকেই অংশ নিয়েছেন।
উল্লেখ্য, মনোরম সৌন্দর্যের জন্য পরিচিত সিকিমে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে যান। চীনের সীমান্ত লাগোয়া এই রাজ্য ভারতের অন্যতম জনপ্রিয় এক পর্যটন কেন্দ্র।
এ জাতীয় আরো সংবাদ
‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৩ পূর্বাহ্ণ
কিসের আশায় ইরান যুদ্ধ?
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৩ পূর্বাহ্ণ
মোজতবাসহ শীর্ষ ইরানি নেতাদের তথ্য পেতে ১ কোটি ডলার...
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১০ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৯ অপরাহ্ণ
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ, কী কথা হলো
প্রকাশিতঃ ১০ মার্চ ২০২৬, মঙ্গল, ১১:২৪ অপরাহ্ণ
ইরানের সাথে মার্কিন-ইসরায়েল যুদ্ধকে ‘অসাধারণ ভুল’ বললেন স্পেনের প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৬, শুক্র, ১০:৪২ অপরাহ্ণ