নিত্যপণ্যের মুল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান
Image

নিত্যপণ্যের মুল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান

প্রকাশিতঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহঃ, ৮:৪৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২১৩ বার।

নিত্যপণ্যের মুল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান

পবিত্র রমজান উপলক্ষে চাল,ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকি করতে সাতক্ষীরা জেলা শহরে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের নেতৃত্বে সুলতানপুর বড় বাজার ও বাঁকাল এলাকায় অভিযান চলে। সুলতানপুর বড়বাজারে মেসার্স জিসান এন্টারপ্রাইজ ও মেসার্স খানপুর স্টোরে নিত্যপণ্যের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৩৭ ধারায় যথাক্রমে তিন হাজার ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

পরে সাতক্ষীরা সদরের বাঁকালে সংগ্রাম কোল্ড স্টোরেজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দোকানে দ্রব্যসামগ্রীর মূল্য যাচাইকালে যথাযথভাবে ভাউচার সংরক্ষন না করা এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে একজন দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান,জনস্বার্থে রমজানজুড়ে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরো সংবাদ

সুমাইয়া হত্যার ৬ দিনেও মামলা হয়নি, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১০:১৬ অপরাহ্ণ

ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...

প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ

সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত

প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ

লেবাননে নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে চলছে শোকের...

প্রকাশিতঃ ১২ মে ২০২৬, মঙ্গল, ৭:৩২ অপরাহ্ণ

পরিবারে উৎকণ্ঠা  শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক...

প্রকাশিতঃ ৩ মে ২০২৬, রবি, ৭:২৭ অপরাহ্ণ

কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ

আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...

প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ