‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত হওয়ায় যে সব সুযোগ সুবিধা বাড়বে

প্রকাশিতঃ ২১ জানুয়ারি ২০২৬, বুধ, ৬:২৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৫৫১ বার।

‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত হওয়ায় যে সব সুযোগ সুবিধা বাড়বে

আয়তনের দিক থেকে বাংলাদেশের অষ্টম বৃহত্তম জেলা হওয়া সত্ত্বেও সাতক্ষীরা ‘বি’ ক্যাটাগরির জেলা হওয়ায় উন্নয়ন বরাদ্দসহ অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছে দেশের অন্যান্য জেলার চেয়ে তুলনামূলকভাবে অনেক কম। জেলা নাগরিক কমিটিসহ বিশিষ্ঠ ব্যক্তিরা বিভিন্ন সময়ে এবিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। কিন্তু সরকারের নীতিমালা অনুযায়ী সাতক্ষীরা জেলার উপজেলার সংখ্যা ৭টি হওয়ায় সাতক্ষীরাকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করা হয়নি। তবে, সেই আক্ষেপের অবসান হলো ২০ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার সভায় সাতক্ষীরাকে পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনার কথা বিবেচনা করে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করায়।সরকারে এ সিদ্ধান্তের ফলে সাতক্ষীরার জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে জনবল এবং কর্মকর্তাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে। এর ফলে সরকারি সেবা গ্রহণ আরও দ্রুত ও সহজ হবে।উন্নয়ন বরাদ্দ তথা শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নে বার্ষিক বাজেটে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে সাতক্ষীরা এখন থেকে বেশি উন্নয়ন বরাদ্দ পাবে।সুন্দরবনের একটি বড় অংশ সাতক্ষীরা জেলায় হওয়ায় পর্যটন শিল্পের বিকাশে বিশেষ প্রকল্প গ্রহণ করা সহজ হবে। আন্তর্জাতিক মানের পর্যটন সুবিধা নিশ্চিত করতে বিশেষ তহবিল মিলবে।সাতক্ষীরার চিংড়ি শিল্প ও ভোমরা স্থলবন্দরের গুরুত্ব বিবেচনায় এই জেলায় নতুন শিল্পকারখানা ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পথ সুগম হবে।সাতক্ষীরা সদর হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সিট সংখ্যা এবং লজিস্টিক সাপোর্ট বাড়ানোর ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে।সাধারণত নিন্মলিখিত বিষয়গুলো বিবেচনা করে সরকার একটি জেলাকে ‘এ’ ক্যাটাগরি হিসেবে ঘোষণা করে। এরমধ্যে আয়তন ও জনসংখ্যা অনুযায়ী জেলার ভৌগোলিক আয়তন বড় হওয়া এবং জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়া। প্রশাসনিক ইউনিট উপজেলায় সংখ্যা (৮ বা তার বেশি) এবং থানার সংখ্যা বেশি হওয়া। অর্থনৈতিক গুরুত্ব অনুয়ায়ী বড় বাণিজ্যিক কেন্দ্র, স্থলবন্দর (যেমন সাতক্ষীরার ভোমরা), সমুদ্রবন্দর বা শিল্পাঞ্চল থাকা। রাজস্ব আয়ের হিসাব অনুযায়ী সরকারের কোষাগারে জেলাটি থেকে বড় অংকের রাজস্ব জমা হওয়া এবং বৈশ্বিক ঐতিহ্য বা পর্যটন সম্ভাবনা থাকা।বাংলাদেশে বিদ্যমান ‘এ’ ক্যাটাগরির জেলাগুলো হলো, ঢাকা বিভাগে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, ফরিদপুর। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর। রাজশাহী বিভাগে রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ। খুলনা বিভাগে খুলনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা (নতুন যুক্ত)। রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম। সিলেট বিভাগ সিলেট, সুনামগঞ্জ। বরিশাল বিভাগে বরিশাল, পটুয়াখালী এবং ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ ও জামালপুর।বর্তমানে বি ক্যাটাগরির জেলাসমূহ হলো ঢাকা বিভাগে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর। চট্টগ্রাম বিভাগে ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি। খুলনা বিভাগে ঝিনাইদাহ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা। রাজশাহী বিভাগে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট। রংপুর বিভাগে নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, লালমনিরহাট। সিলেট বিভাগে মৌলভীবাজার, হবিগঞ্জ। বরিশাল বিভাগে ভোলা, বরগুনা, পিরোজপুর এবং ময়মনসিংহ বিভাগে নেত্রকোণা, শেরপুর।সি ক্যাটাগরির জেলাসমূহ হলো, ঢাকা বিভাগে গোপালগঞ্জ (উপজেলা সংখ্যা ৫টি হলেও বিশেষ ক্ষেত্রে সি ক্যাটাগরি ধরা হয়), চট্টগ্রাম বিভাগে খাগড়াছড়ি, বান্দরবান। খুলনা বিভাগে মেহেরপুর (বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা), নড়াইল। রাজশাহী বিভাগে সি ক্যাটাগরির জেলা নেই। রংপুর বিভাগে পঞ্চগড় এবং বরিশাল বিভাগে ঝালকাঠি।

জানা যায়, পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য (সুন্দরবন), পর্যটন সম্ভাবনা, ভোমরা স্থলবন্দরের অর্থনৈতিক গুরুত্ব এবং প্রশাসনিক পরিধি বিবেচনায় সাতক্ষীরাকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। এরফলে সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবী পূরণ হলো।

এ জাতীয় আরো সংবাদ

গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর ২০২৬, সোম, ৫:১৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় এবার শারদীয় দুর্গোৎসবে নতুন চমক দেড় লক্ষাধিক দিয়াশলাই...

প্রকাশিতঃ ২০ সেপ্টেম্বর ২০২৬, রবি, ৯:৪৯ অপরাহ্ণ

সাতক্ষীরার কালীগঞ্জে মৎসঘেরের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্র, ৭:২৩ অপরাহ্ণ

সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জমি দখল, ভাঙচুর ও...

প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গল, ৭:০২ পূর্বাহ্ণ

বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে:...

প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোম, ৮:১৪ অপরাহ্ণ

সাতক্ষীরায়  পুকুরের পানিতে  খুঁজতে  যেয়ে দুই শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোম, ৫:১০ অপরাহ্ণ

বাক্‌স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: আইনমন্ত্রী

প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবি, ৮:৩০ অপরাহ্ণ