সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার
প্রকাশিতঃ ৬ নভেম্বর ২০২৫, বৃহঃ, ৫:৩৯ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৩৪ বার।
সাতক্ষীরার পাটকেলঘাটায় ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর ৫ টার দিকে পাটকেলঘাটা থানার চারাবটতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহাতের নাম মোঃ অহিদ মোড়ল (৩৪)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের মো. আব্দুর রশিদ মোড়লের ছেলে।
স্থানীয় বাসিন্দা মাহমুদুল ইসলাম জানান, অহিদ মোড়ল পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। বুধবার তিনি মোটরসাইকেল নিয়ে বের হয়ে রাতে বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে যাত্রীবেশি অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভাড়া নিয়ে রাতে শ্বাসরোধ করে তাকে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা চারাবটতলা এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে চারাবটতলা এলাকা থেকে আমরা একটি মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। ময়না তদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।
এ জাতীয় আরো সংবাদ
সাতক্ষীরায় এবার শারদীয় দুর্গোৎসবে নতুন চমক দেড় লক্ষাধিক দিয়াশলাই...
প্রকাশিতঃ ২০ সেপ্টেম্বর ২০২৬, রবি, ৯:৪৯ অপরাহ্ণ
সাতক্ষীরার কালীগঞ্জে মৎসঘেরের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্র, ৭:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জমি দখল, ভাঙচুর ও...
প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গল, ৭:০২ পূর্বাহ্ণ
বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে:...
প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোম, ৮:১৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় পুকুরের পানিতে খুঁজতে যেয়ে দুই শিশুর মৃত্যু
প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোম, ৫:১০ অপরাহ্ণ
বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: আইনমন্ত্রী
প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবি, ৮:৩০ অপরাহ্ণ