প্রকৃত দেশপ্রেমী তৈরি করে ইসলামী ছাত্রশিবির — শিবির সভাপতি জাহিদুল ইসলাম
প্রকাশিতঃ ১৩ অক্টোবর ২০২৫, সোম, ৮:৩৪ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২২৪ বার।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন,যারা ১৫টি বছর কথায় কথায় দেশ প্রেমিকের কথা বলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। খুন করেছে, গুম করেছে। ছাত্র শিবির এমন দেশ প্রেমিক চাইনা। ছাত্র শিবির এমন দেশপ্রেমি তৈরি করে যেখানে কোন জুলুম নির্যাতন থাকবে না। লুটপাট থাকবে না। তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন গুলি বাস্তবে রূপদিতে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহবান জানান।
সোমবার ( ১৩ অক্টবর ) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা সরকারী কলেজ শাখা কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ প্রোগ্রামে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবিরে যোগ দেওয়া আপনাদের জন্য বাধ্যতামূলক নয়। তবে শিবির সম্পর্কে জানতে আপনারা পড়াশোনা করতে পারেন। ক্যাম্পাসে আসার পর শিক্ষক ও অভিভাবকরা কিছু পরামর্শ দেবেন। তবে মূল কাজগুলো করতে হবে নিজেদের। আপনারা যাতে সফল দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারেন, আমরা সেই প্রত্যাশা করছি।
তিনি বলেন, ছাত্র শিবির তোমাকে স্বপ্ন দেখায়। লক্ষ্য ঠিক করে দেয়। বাস্তবায়নে গাইড লাইন দেয়। স্বপ্ন বাস্তবে রূপ দিতে যা যা করনীয় তাই করবে।
তিনি বলেন ছাত্রশিবিরকে নারী বিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়। কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ মিথ্যা বিদ্বেশ ছড়ানো হয়। তিনি বলে ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। নারীর অধীকার রক্ষায় ইসলাম যে ভাবে প্রোমোট করেছে ছাত্রশিবির সেই ভাবে ছাত্রীবোনদের প্রোমোট করে। এমনকি হিন্দু ভাই বোনেদের পাশে সবসময় ছাত্রশিবির ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে
ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মাসুদুজ্জামানের সঞ্চালনায় নবীন বরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন।জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী সহযোগী অধ্যাপক ওমর ফারুক, বুয়েটের মেধাবী শিক্ষার্থী ইরফান হাসান সাকিব,শহর শিবিরের সভাপতি আল মামুন, শহর
শিবিরের সাবেক সভাপতি খোরশেদ আলম, শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক হাবিবুর রহমান, শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসান, একাদশ শ্রেনীর শিক্ষার্থী শানজিন নাহার শুভা, তাসনিম আলম প্রমুখ।
এ জাতীয় আরো সংবাদ
কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...
প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প,উৎপত্তিস্থল আশাশুনি,অসংখ্য দেয়ালে ফাটল,ধ্বসে পড়েছে কিছু...
প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্র, ৮:৪১ অপরাহ্ণ
সাতক্ষীরায় গরু বোঝাই ইজ্ঞিনভ্যান উল্টে চালক নিহত,আহত ৩
প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহঃ, ৮:০১ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি শ্যামনগর থানার খালেদুর রহমান
প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধ, ৮:৪৫ অপরাহ্ণ