জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া গণতন্ত্রের বিজয় : রাশেদ প্রধান
Image

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া গণতন্ত্রের বিজয় : রাশেদ প্রধান

প্রকাশিতঃ ২ জুন ২০২৫, সোম, ১২:৪৪ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২১৫ বার।

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া গণতন্ত্রের বিজয় : রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিল্লির প্রেসক্রিপশনে ফ্যাসিস্ট শেখ হাসিনার হুকুমে জামায়াত এবং জাগপা’র নিবন্ধন বাতিল করা হয়েছিল। দিল্লির সেবাদাস হাসিনামুক্ত বাংলাদেশে মহামান্য আদালতের আদেশে জাগপা’র পর জামায়াতের নিবন্ধন ফিরে এসেছে। জামায়াত তার রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। নির্যাতিত মজলুম সংগঠন জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া গণতন্ত্রের বিজয়।

রবিবার সকালে পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৬তম  মৃত্যবার্ষিকী উপলক্ষ্যে জাগপা আয়োজিত ‘একটি কলমের ইতিহাস’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের পুশইন, সীমান্ত হত্যা ও সীমান্ত দখল চলছে। আকাশসীমা লঙ্ঘন করে ভারত ড্রোন পাঠানো হচ্ছে। জাগপা এবং জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া, শেখ হাসিনার গদি হারিয়ে দিশেহারা ভারতের গালে চপেটাঘাত।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রওশন আলম, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।

বিডি প্রতিদিন/কেএ

এ জাতীয় আরো সংবাদ

সুন্দরবনে প্রবেশের বিএলসি নবায়নে স্টেশন কর্মকর্তাদের দালাল মারফৎ অতিরিক্তি...

প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গল, ১২:৩৫ অপরাহ্ণ

ভারতে চিকিৎসা নিতে যাওয়া  কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার...

প্রকাশিতঃ ২০ আগস্ট ২০২৬, বৃহঃ, ৭:০৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ...

প্রকাশিতঃ ১ আগস্ট ২০২৬, শনি, ২:১৬ অপরাহ্ণ

রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:৪৭ অপরাহ্ণ

১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২০ অপরাহ্ণ

ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...

প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ