ভারত-পাকিস্তান যুদ্ধ ভারতীয় প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের
প্রকাশিতঃ ৯ মে ২০২৫, শুক্র, ১২:১২ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৭৪ বার।
কাশ্মীর সীমান্তে ভারতের ৪০ থেকে ৫০ জন সেনাকে হত্যার দাবি করেছে পাকিস্তান।
বৃহস্পতিবার ( ৮ মে) দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লা তারার এই দাবি করেন। তিনি বলেন, ভারতের সামরিক স্থাপনাও উড়িয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। রাজনৈতিক দলগুলোর সাথে করা এক বৈঠকে এমন তথ্য জানিয়েছেন তিনি।
অন্যদিকে ভারতের দাবি, পেহেলগাঁও হামলার প্রতিশোধ নিতেই পাকিস্তানের অভ্যন্তরে চালানো হয়েছে এই বিমান হামলা। এছাড়া এ হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা শতাধিক বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
ভারতের এই অপারেশন চলমান উল্লেখ করে রাজনাথ সিং জানান, যেকোনো হামলার জবাব দিতে প্রস্তুত ভারত।
এদিকে পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় ড্রোনের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে। এক বিবৃতিতে তারা দাবি করেছে, সফট-কিল (কারিগরিভাবে) ও হার্ড-কিল (অস্ত্রের মাধ্যমে) পদ্ধতিতে রিপোর্ট লেখা পর্যন্ত ২৫টি ভারতীয় হেরোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে। যেগুলো তৈরি করা হয়েছে ইসরায়েলে।
এছাড়াও দেশটির সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে।
এ জাতীয় আরো সংবাদ
‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৩ পূর্বাহ্ণ
কিসের আশায় ইরান যুদ্ধ?
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৩ পূর্বাহ্ণ
মোজতবাসহ শীর্ষ ইরানি নেতাদের তথ্য পেতে ১ কোটি ডলার...
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১০ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৯ অপরাহ্ণ
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ, কী কথা হলো
প্রকাশিতঃ ১০ মার্চ ২০২৬, মঙ্গল, ১১:২৪ অপরাহ্ণ
ইরানের সাথে মার্কিন-ইসরায়েল যুদ্ধকে ‘অসাধারণ ভুল’ বললেন স্পেনের প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৬, শুক্র, ১০:৪২ অপরাহ্ণ