স্টেগনোগ্রাফির ফাঁদ! এক ক্লিকেই হারাতে পারেন সর্বস্ব
Image

স্টেগনোগ্রাফির ফাঁদ! এক ক্লিকেই হারাতে পারেন সর্বস্ব

প্রকাশিতঃ ২৪ এপ্রিল ২০২৫, বৃহঃ, ১২:৩২ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ১৯৯ বার।

স্টেগনোগ্রাফির ফাঁদ! এক ক্লিকেই হারাতে পারেন সর্বস্ব

হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে সুন্দরী এক নারীর ছবি আসছে। সঙ্গে লেখা—“এনাকে চেনেন?” কৌতুহলী হয়ে ছবিটিতে ক্লিক করলেই ঘটে যেতে পারে অঘটন। কারণ এই ছবির মধ্যেই লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর ম্যালওয়্যার, যা আপনার ফোনের যাবতীয় তথ্য হ্যাক করে নিতে সক্ষম।

সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি একটি ধূর্ত সাইবার হামলা, যার পেছনে রয়েছে ‘স্টেগনোগ্রাফি এলএসবি (Least Significant Bit)’ নামক প্রযুক্তি। ‘স্টেগনোগ্রাফি’ শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে, যার অর্থ ‘গোপন লেখা’। আধুনিক সময়ে এই পদ্ধতি হ্যাকারদের অন্যতম অস্ত্র হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, ছবি বা জিফ ফাইলের মধ্যে এমনভাবে গোপন কোড ঢুকিয়ে দেওয়া হয়, যা সাধারণ অ্যান্টিভাইরাসে ধরা পড়ে না। ২০১৭ সাল থেকে এই কৌশলের মাধ্যমে WhatsApp-এ ম্যালওয়্যার ছড়ানোর নজির রয়েছে। ছবি ডাউনলোড করামাত্র, কোডটি ফোনে সক্রিয় হয়ে যায় এবং ব্যবহারকারীর অজান্তেই ফোনের ব্যাকগ্রাউন্ডে ডেটা সংগ্রহ করতে শুরু করে।

একটি ছবির মধ্যে সাধারণত লাল, সবুজ ও নীল এই তিন রঙের জন্য তিন বাইট ডেটা ব্যবহার হয়। হ্যাকাররা এই রঙের একেবারে শেষের বিট বা ‘Least Significant Bit’-এর মধ্যেই লুকিয়ে রাখে বিপজ্জনক কোড। কোনও কোনও ক্ষেত্রে ‘আলফা চ্যানেল’-এও এই কোড লুকানো থাকে।

এ বিষয়ে সাইবার বিশেষজ্ঞরা কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন—

অপরিচিত নম্বর থেকে আসা ছবি, ফাইল বা ভয়েস মেসেজে ক্লিক করবেন না।

WhatsApp-এর ‘Silent Unknown Callers’ অপশনটি চালু করে রাখুন।

ফোনের অপারেটিং সিস্টেম ও সিকিউরিটি সফটওয়্যার আপডেট রাখুন।

QR কোড স্ক্যান করার সময় সতর্ক থাকুন।

OTP বা ব্যক্তিগত তথ্য কোনও অবস্থাতেই শেয়ার করবেন না।

তারা আরও জানান, মেশিন লার্নিং ও এআই-এর সাহায্যে এমন হামলা ঠেকানোর নতুন প্রযুক্তি তৈরির কাজ চলছে। তবে, যত উন্নত প্রযুক্তিই আসুক, ব্যবহারকারীর ব্যক্তিগত সচেতনতাই প্রথম এবং প্রধান প্রতিরক্ষা।

এ জাতীয় আরো সংবাদ

স্টেগনোগ্রাফির ফাঁদ! এক ক্লিকেই হারাতে পারেন সর্বস্ব

প্রকাশিতঃ ২৪ এপ্রিল ২০২৫, বৃহঃ, ১২:৩২ পূর্বাহ্ণ

ভারতে যেভাবে আলোচনার ‘ঝড়’ তৈরি করেছে ইলন মাস্কের ‘গ্রক’

প্রকাশিতঃ ২৪ মার্চ ২০২৫, সোম, ১২:২২ পূর্বাহ্ণ

বৃহস্পতি গ্রহের চাঁদে বিশাল সমুদ্র থাকার সম্ভাবনা

প্রকাশিতঃ ৫ মার্চ ২০২৫, বুধ, ১১:০৪ অপরাহ্ণ

শুক্র গ্রহে ‘অক্সিজেনের’ সন্ধান!

প্রকাশিতঃ ১৩ নভেম্বর ২০২৩, সোম, ১০:২৪ অপরাহ্ণ

সূর্যের দিকে যাচ্ছে ভারতের মহাকাশযান আদিত্য – সেখানে গিয়ে...

প্রকাশিতঃ ২ সেপ্টেম্বর ২০২৩, শনি, ৩:০৪ অপরাহ্ণ

বার্বির প্রকৃত অনুপ্রেরণা এবং পুতুলটি নিয়ে ছয়টি অজানা তথ্য

প্রকাশিতঃ ৩০ আগস্ট ২০২৩, বুধ, ২:৫২ অপরাহ্ণ

চাঁদের দক্ষিণ মেরুতে ভারতীয় মহাকাশযানের সফল অবতরণ

প্রকাশিতঃ ২৩ আগস্ট ২০২৩, বুধ, ১০:২৯ অপরাহ্ণ