শ্যামনগরে ২কেজি ৯শ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার -৩
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৫, শনি, ১১:৩৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৭৫ বার।
যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই কেজি ৯০০ গ্রাম গাজা, এক লাখ ৮৯ হাজার ৪০০ টাকা,দুটিম মোবাইল ও একটি মোটর সাইকেলসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালি গ্রাম থেকে এসব উদ্ধার ও গ্রেফতারের ঘটনা ঘটে। এ সময় মূল হোতা মাদক চোরাকারবারী আব্দুল জব্বার পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন শৈলখালী গ্রামের আব্দুর রশিদ গাজীর ছেলে চোরাকারবারী অব্দুল জব্বারের ভাই লোকমান হোসেন (৪৫), জব্বারের স্ত্রী নূরজাহান বিবি (৩৫) ও মেয়ে সোনালী আক্তার (১৮)।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে শুক্রবার সন্ধ্যায় আটক করে সেনা ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। যৌথবাহিনীর এ অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি শ্যামনগর থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো সংবাদ
শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু
প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গল, ১০:১৫ অপরাহ্ণ
সাতক্ষীরার শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০২৫, বুধ, ৭:২৯ অপরাহ্ণ
সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতি শিক্ষণ ও অভিজ্ঞতা...
প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গল, ৪:৫০ অপরাহ্ণ
শ্যামনগরে ২কেজি ৯শ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার...
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৫, শনি, ১১:৩৭ অপরাহ্ণ
সাতক্ষীরার শ্যামনগরসহ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৫ মণেরও...
প্রকাশিতঃ ১৭ মার্চ ২০২৫, সোম, ৯:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় সুন্দরবন দূষণে হুমকির মুখে পড়ছে উপকূলীয় এলাকার মানুষের জীবন...
প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহঃ, ৬:২৭ অপরাহ্ণ