সাতক্ষীরার শ্যামনগরসহ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৫ মণেরও বেশি হরিণের মাংস জব্দ-আটক ১
Image

সাতক্ষীরার শ্যামনগরসহ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৫ মণেরও বেশি হরিণের মাংস জব্দ-আটক ১

প্রকাশিতঃ ১৭ মার্চ ২০২৫, সোম, ৯:২৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩০৪ বার।

সাতক্ষীরার শ্যামনগরসহ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৫ মণেরও বেশি হরিণের মাংস জব্দ-আটক ১

শ্যামনগর,কয়রাসহ পৃথক তিন স্থানে রোববার রাতে অভিযান চালিয়ে ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা জব্দ করেছে কোস্ট গার্ড। এছাড়া হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে শ্যামনগরের সুন্দরবন বাজার এলাকা থেকে বাবু আলম (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা।

তিনি শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার তারেক আহমেদ জানান, কয়রার শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগরের সুন্দরবন বাজার ও মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক ৩ টি অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের সদস্যরা। এতে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত মোট ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা জব্দ করা হয়। এছাড়া হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে বাবু আলম নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

জব্দকৃত মাংস ও আটককৃত ব্যক্তিকে
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অপারেশন কর্মকর্তা।

এ জাতীয় আরো সংবাদ

ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...

প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ

সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত

প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গল, ১০:১৫ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ 

প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০২৫, বুধ, ৭:২৯ অপরাহ্ণ

সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতি শিক্ষণ ও অভিজ্ঞতা...

প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গল, ৪:৫০ অপরাহ্ণ

শ্যামনগরে ২কেজি ৯শ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার...

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৫, শনি, ১১:৩৭ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগরসহ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৫ মণেরও...

প্রকাশিতঃ ১৭ মার্চ ২০২৫, সোম, ৯:২৩ অপরাহ্ণ