কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাঈদ মেহেদী গ্রেফতার

প্রকাশিতঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্র, ১২:১৩ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৪৬৪ বার।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাঈদ মেহেদী গ্রেফতার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলার শ্যামনগর উপজেলার বিসমিল্লাহ সুপার মার্কেটের কার্তিকের সেলুন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাঈদ মেহেদী কালিগঞ্জ উপজেলার মৌতল ইউনিয়নের পানিয়া গ্রামের শামসুদ্দিন আহমেদের ছেলে।

সেলুনের মালিক কার্তিক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাঈদ মেহেদী তার দোকানে দাড়ি কাটাতে আসেন। এর কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে (সাঈদ মেহেদীকে) থানায় নিয়ে যায়।

অন্যদিকে, দুপুরে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন মিঠুকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আশরাফ মিঠু ওই এলাকার আবু বক্কার সিদ্দিক গাজীর ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাঈদ মেহেদীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও কাশিমাড়ী এলাকার এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় এবার শারদীয় দুর্গোৎসবে নতুন চমক দেড় লক্ষাধিক দিয়াশলাই...

প্রকাশিতঃ ২০ সেপ্টেম্বর ২০২৬, রবি, ৯:৪৯ অপরাহ্ণ

সাতক্ষীরার কালীগঞ্জে মৎসঘেরের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্র, ৭:২৩ অপরাহ্ণ

সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জমি দখল, ভাঙচুর ও...

প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গল, ৭:০২ পূর্বাহ্ণ

বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে:...

প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোম, ৮:১৪ অপরাহ্ণ

সাতক্ষীরায়  পুকুরের পানিতে  খুঁজতে  যেয়ে দুই শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোম, ৫:১০ অপরাহ্ণ

বাক্‌স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: আইনমন্ত্রী

প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবি, ৮:৩০ অপরাহ্ণ

দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল কফিনবন্দি...

প্রকাশিতঃ ৬ সেপ্টেম্বর ২০২৬, রবি, ৭:০০ অপরাহ্ণ