কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট অবরুদ্ধ, দুই অফিস সহকারিকে পিটিয়ে জখম
প্রকাশিতঃ ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গল, ৯:২৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৩৮ বার।
নোটিশ করেও অবৈধ স্থাপনা ভেঙে না নেওয়ায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যেয়ে অবরুদ্ধ হয়েছেন সহকারি কমিশনার (ভ‚মি) অমিত কুমার বিশ্বাস ও তার দ্ইু অফিস কর্মী। এ সময় বাক বিতÐার এক পর্যায়ে সহকারি কমিশনার (ভ‚মি) অফিসের নিরাপত্তা প্রহরী শহীদুল ইসলাম ও অফিস সহকারি রণজিৎ মÐলকে পিটিয়ে জখম করা হয়েছে। তাদেরকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে হামলাকারিরা বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে কঁকশিয়ালী ও যমুনা নদীর চরে বসবাসরত ভ‚মিহীনদের নিয়ে ভ্রাম্যমান আদালতের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভাঙা ও কোটি টাকার মালামাল লুটপাটের অভিযোগে এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে বিক্ষোভ করিয়ে তার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
নাজিমগঞ্জ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ি আব্দুর রহমান ও শাহজাহান আলী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে উপজেলার উজয়মারি গ্রামের সুরত আলীর ছেলে নাজি,মগঞ্জ বাজারের সাঈদুল বস্ত্রালয়ের মালিক সাঈদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও মনিরুল ইসলাম শীতলপুর মৌজার ৭৭৮ দাগের বিআরএস-১ খতিয়ানের প্রায় দেড় বিঘা জমি দখল করে সেখানে গুদাম ঘর ও বাসাবাড়ি বানিয়ে ভাড়া দিয়ে আসছেন। একইভাবে হোমিও চিকিৎসক ডাঃ সিদ্দিকুর রহমান ও জাহাঙ্গীর হোসেনও একইভাবে পেরিফেরি জমি জবরদখল করে সেখানে অবৈধ স্থাপনা বানিয়ে নিজেদের ব্যবসা চালিয়ে আসছেন। গত ১৪ সেপ্টেম্বর সাঈদুৃর বস্ত্রালয়ের মালিকরা আবারো ১৬ শতক জমি দখল করে সেখানে গুদামঘর বানাতে গেলে সহকারি কমিশনার অফিসের পক্ষ থেকে বসন্তপুর ভ‚মি অফিসের তহশীলদার বাধা দেন। স্থানীয় কিছু নামধারী বিএনপি নেতা কর্মীকে নিয়ে তারা ১৫ সেপ্টেম্বর রাতে গুদামঘরের ছাদ ঢালাই করে ফেলে। একপর্যায়ে সাঈদুর বস্ত্রালয়ের মালিকদের বিরুদ্ধে মামলা করার জন্য বসন্তপুরের তহশীলদার গাজী মোহাম্মদ আলী লিখিতভাবে সহকারি কমিশনার (ভ‚মি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানান। কিন্তু সহকারি কমিশনার (ভ‚মি) অফিসের সার্ভেয়র মিজানুর রহমান সাঈদুর বস্ত্রালয়ের মালিক মনিরুল ইসলাম মনির বাড়ির চারতলার ভাড়াটিয়া হওয়ার সুবাদে বিষয়টি দফা রফা করে ফেলায় ওই ঘটনায় মামলা হয়নি। এ দুর্বলতার সূযোগে ও মিজানুর রহমানকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করেই নাজিমগঞ্জ বাজারে একের পর এক জায়গা দখলের হিড়িক পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ওই দুই ব্যবসায়ি আরো জানান, নাজিমগঞ্জ বাজারের অভেধ স্থাপনা ভাঙার জন্য গত ২১ নভেম্বর সহকারি কমিশনার (ভূমি) ১৬০৯ ,১৬১১, ১৬১২ নং স্মারকে অবৈধ স্থাপনা ভাঙ্গার জন্য সাইদুল বস্ত্রালয়ের মালিক মালিক সাইদুল ইসলাম ,সিরাজুল ইসলাম , মনিরুল ইসলাম মনি , হোমিওপ্যাথিক ডাঃ সিদ্দিকুর রহমান এবং জাহাঙ্গীর হোসেন কে নোটিশ দেন। অবৈধ স্থাপনা ভেঙো না নেওয়ায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি ) অমিত বিশ্বাস তার অফিসের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ নাজিমগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে যান। বাজারে যাওয়ার পর নোটিশপ্রাপ্ত ব্যবসায়িরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের তালা খুলে দিলেও অবৈধ স্থাপনা ভাঙতে গেলে বাধা দেন। অবরুদ্ধ করে রাখা হওয় সহকারি কমিশনার অমিত কুমার বিশ্বাস ও তার অফিসের দুই কর্মচারি শহীদুল ও রণজিৎ মÐলকে। বাক বিতÐার একপর্যায়ে নিরপত্তা প্রহরী শহীদুল ইসলাম ও অফিস সহকারি রণজিৎ মÐলকে মারপিট করা হয়। তাদেরকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। বাধ্য হয়ে অভিযান বন্ধ রেখে উপজেলা পরিষদ চত্ত¡র এলাকায় ফিরে আসেন সহকারি কমিশনার ও পুলিশ। বেগতিক বুঝে অবৈধ স্থাপনার মালিকরা কঁকশিয়ালী ও যমুনা নদীর চরে বসবাসরত ৩০/৪০ জন ভ‚মিহীন নারী ও পুরুষকে নিয়ে উপজেলা পরিষদ চত্ব¦রে বিক্ষোভ মিছিল করান। মিছিলে ওই সব ব্যবসায়িদের ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে কাটি টাকার মালামাল লুটপাটের অভিযোগ এনে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, এমন কোন ঘটনা তার জানা নেই। কোন মামলাও হয়নি।
কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) অমিত কুমার বিশ্বাস জানান, তাকে অবরুদ্ধ করা ও তার অফিসের দুই কর্মীকে মারপিটের ঘটনার পর নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। আগামিকাল বুধবার ওইসব হামলাকারি ও সংশ্লিষ্ঠ অবৈধ স্থাপনা নির্মাণকারিরা বাজারে প্রকাশে ক্ষমা চেয়ে নিজ নিজ অবৈধ স্থাপনা ভেঙে নেওয়ার অঙ্গীকার করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এর ব্যত্তয় হয়ে অবশ্যই থানায় মামলা করা হবে।
এ জাতীয় আরো সংবাদ
কালিগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, স্ত্রী ও...
প্রকাশিতঃ ১৭ মার্চ ২০২৫, সোম, ২:৪২ অপরাহ্ণ
কালিগঞ্জে গৃহবধু রাবেয়াকে নির্যাতনের পর হত্যা, আত্মগোপনে হত্যাকারিরা
প্রকাশিতঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবি, ১০:২৬ অপরাহ্ণ
কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট...
প্রকাশিতঃ ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গল, ৯:২৩ অপরাহ্ণ
যেভাবে কারামুক্তি হলো কালিগঞ্জের সাজাপ্রাপ্ত বেসরকারি নারী উন্নয়ন সংগঠন...
প্রকাশিতঃ ১৪ অক্টোবর ২০২৪, সোম, ১০:৪৪ অপরাহ্ণ
কালিগঞ্জের উকশায় লক্ষ দর্শকের উপস্থিতিতে ঘৌড়দৌড়
প্রকাশিতঃ ২৫ মে ২০২৪, শনি, ৭:৪৮ অপরাহ্ণ
দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায়...
প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনি, ৬:৪৯ অপরাহ্ণ