সাফজয়ীদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের
প্রকাশিতঃ ৯ নভেম্বর ২০২৪, শনি, ১০:১৫ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৭৫ বার।
বাফুফের নতুন কমিটির প্রথম সভা হয়েছে আজ। তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের নতুন কমিটির সভায় সাফজয়ী নারীদের জন্য দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাফুফে।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে বাফুফের নতুন কমিটির প্রথম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সভার ব্রিফিং হয়েছে দুপুর আড়াইটার দিকে।
বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু সভা শেষে ব্রিফিং করেছেন। তিনি বলেন, সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে এটি প্রদান করব। শুধু খেলোয়াড় নয়, দলের সঙ্গে থাকা সবাই এই পুরস্কারের আওতায় আছেন। এই অর্থ নির্বাহী কমিটির সদস্যরা মিলে দেবেন বলে জানান তিনি।
এর আগে টানা দুবার শিরোপা জেতায় ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়েছিল।
বাফুফের প্রথম সভায় দুটি কমিটিও গঠন করা হয়েছে। ফাইন্যান্স কমিটি চার বছরের জন্য দায়িত্ব থাকবে সভাপতি তাবিথ আউয়ালের অধীনে। ন্যাশনাম টিম কমিটির চেয়ারম্যানও থাকবেন বাফুফে সভাপতি।
এ জাতীয় আরো সংবাদ
১৯ বছরের দিয়োমান্দের জন্য ১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিলো...
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২৯ অপরাহ্ণ
২০৩০ বিশ্বকাপ সম্পর্কে কতটুকু জানেন আপনি
প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৩ পূর্বাহ্ণ
বিশ্বকাপ জয়ের পর মাঠেই সিজদা ও মোনাজাত করলেন ইয়ামাল
প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:০৮ পূর্বাহ্ণ
ফ্রান্স-স্পেন লড়াই : পরিসংখ্যানে কারা এগিয়ে?
প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৩৮ অপরাহ্ণ
ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও
প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১৯ পূর্বাহ্ণ
শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৭ অপরাহ্ণ