বাফুফে ভবনের উদ্দেশে ছাদখোলা বাসে সাফ চ্যাম্পিয়নদের যাত্রা শুরু
প্রকাশিতঃ ৩১ অক্টোবর ২০২৪, বৃহঃ, ৯:২২ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৮৪ বার।
নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে বাংলাদেশ। তাই গতবারের মতো এবারও সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নেপাল থেকে দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান সাফজয়ী ফুটবলাররা।
বিমানবন্দরে অনুষ্ঠানিকতা সেরে বিকেল সাড়ে ৩টার দিকে ছাদখোলা বাসে ট্রফি নিয়ে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের উদ্দেশে রওনা দিয়েছেন ফুটবলাররা।
বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে, এফডিসি, সাত রাস্তার মোড়, মগবাজার ফ্লাইওভার, কাকরাইল, পল্টন, নটরডেম কলেজ, শাপলা চত্বর হয়ে বাফুফে ভবনে পৌঁছাবে সাফজয়ী ফুটবলারদের বহনকারী ছাদখোলা বাস।
যেখানে জড়ো হয়েছেন সমর্থকরা, আছেন সাংবাদিকরাও। বাংলাদেশ ফুটবলের কেন্দ্রবিন্দু যে ভবনকে ঘিরে সেই ভবনেই চলবে বাকি আনুষ্ঠানিকতা।
বাফুফে ভবনে সাফজয়ী ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রধান উপদেষ্টা ড. ইউনুস নারী দলকে একদিন সংবর্ধনা জানাবেন বলেও এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।
এ জাতীয় আরো সংবাদ
১৯ বছরের দিয়োমান্দের জন্য ১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিলো...
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২৯ অপরাহ্ণ
২০৩০ বিশ্বকাপ সম্পর্কে কতটুকু জানেন আপনি
প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৩ পূর্বাহ্ণ
বিশ্বকাপ জয়ের পর মাঠেই সিজদা ও মোনাজাত করলেন ইয়ামাল
প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:০৮ পূর্বাহ্ণ
ফ্রান্স-স্পেন লড়াই : পরিসংখ্যানে কারা এগিয়ে?
প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৩৮ অপরাহ্ণ
ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও
প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১৯ পূর্বাহ্ণ
শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৭ অপরাহ্ণ