বর্তমান শিক্ষাসংস্কারে খানবাহাদুর আহ্ছানউল্লা শিক্ষাভাবনার প্রতিফলন থাকা জরুরী-ওয়েবিনারে বক্তারা
প্রকাশিতঃ ৩১ অক্টোবর ২০২৪, বৃহঃ, ৯:২৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৮৩ বার।
বর্তমান শিক্ষানীতির সীমাবদ্ধতা নিরীক্ষা এবং শিক্ষানীতির সংস্কারে খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষাদর্শন একটি পথনির্দেশক হিসেবে কাজ করতে পারে বলে শিক্ষাবিদরা মনে করছেন। ৩০ অক্টোবর রাত সাড়ে ৭ টায় খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের আয়োজনে খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষাভাবনার আলোকে বর্তমান শিক্ষানীতি সংস্কার শীর্ষক ওয়েবিনারে বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন।
ওয়েবিনারে ‘খানবাহাদুর আহ্্ছানউল্লার শিক্ষাদর্শনের আলোকে বাংলাদেশের শিক্ষানীতি পুনর্গঠনের একটি প্রস্তাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. একরাম হোসেন। প্রবন্ধে তিনি খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষাদর্শনের ভিত্তিতে বাংলাদেশের শিক্ষানীতি পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে সুনির্দিষ্ট ছয়টি প্রস্তাব উপস্থাপন করেন প্রবন্ধকার। তিনি বলেন আহ্্ছানউল্লার শিক্ষাদর্শনভিত্তিক বর্তমান শিক্ষানীতির পুনর্গঠন বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় একটি নৈতিক ও মানবিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সক্ষম হবে, যা একটি উন্নত, নৈতিক এবং সামাজিকভাবে দায়বদ্ধ সমাজ গঠনে সহায়তা করবে।
ওয়েবিনারে মূখ্য আলোচকের বক্তব্যে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, খানবাহাদুর আহ্ছানউল্লা শিক্ষার জন্য এমন একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির উপর জোর দিয়েছিলেন যা নৈতিক মূল্যবোধ, ধর্মীয় নীতি, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং সবার জন্য সমতাকে সমন্বিত করে; যেখানে শিক্ষা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক বিকাশের সাথে সাথে ব্যক্তির নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে সহায়তা করে। এমনকি ব্যক্তির কর্মসংস্থানমূলক চাহিদা পূরণও তাঁর শিক্ষাভাবনার প্রধানতম দিক। তিনি আরও বলেন বর্তমান শিক্ষানীতি সংস্কারে শতবছরেরও আগে রচিত খানবাহাদুর আহ্ছানউল্লার টীচারস্ ম্যানুয়েল গ্রন্থটির প্রতিফলন প্রয়োজন।
অনুষ্ঠানে স্বাগতবক্তা খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক বর্তমান শিক্ষাসংস্কারে খানবাহাদুর আহ্ছানউল্লার সামগ্রিক শিক্ষাদর্শনটি পুনর্পাঠ এবং তা বাস্তববায়নে শিক্ষাপ্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ইনস্টিটিউটের পরিচালক মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় আরও অংশগ্রহণ করেন সরকারি টিচারস্ ট্রেনিং কলেজ, ঢাকার অধ্যাপক ড. শেখ শাহবাজ রিয়াদ, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, সাবে সচিব ড. মোহাম্মদ খলিলউল্লাহ, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমুখ।
এ জাতীয় আরো সংবাদ
কৃষি উপ-সচিব এর সামাজিক বন বিভাগ পরিদর্শন
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৬, রবি, ৫:৪৬ পূর্বাহ্ণ
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারুল ইসলামের উদ্যোগে ৭৫০ ফুট...
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৬, শুক্র, ৬:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই...
প্রকাশিতঃ ৮ মার্চ ২০২৬, রবি, ৬:৫৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প,উৎপত্তিস্থল আশাশুনি,অসংখ্য দেয়ালে ফাটল,ধ্বসে পড়েছে কিছু...
প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্র, ৮:৪১ অপরাহ্ণ
সাতক্ষীরায় গরু বোঝাই ইজ্ঞিনভ্যান উল্টে চালক নিহত,আহত ৩
প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহঃ, ৮:০১ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি শ্যামনগর থানার খালেদুর রহমান
প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধ, ৮:৪৫ অপরাহ্ণ