ফিলিস্তিন ফুটবল দল এখন ঢাকায়
Image

ফিলিস্তিন ফুটবল দল এখন ঢাকায়

প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৪, সোম, ১২:০৫ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৫০০ বার।

ফিলিস্তিন ফুটবল দল এখন ঢাকায়
বিশ্বকাপ ২০২৬ বাছাইয়ের দ্বিতীয় ধাপে বাংলাদেশের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ খেলতে আজ সকাল সাড়ে ৯টায় ঢাকায় এসেছেন ফিলিস্তিন ফুটবল দল। আজ দলটির কোনো অনুশীলন সেশন নেই, থাকবেন বিশ্রামে। 
শনিবার (২৩ মার্চ) ফিলিস্তিনের ঢাকায় পৌঁছানোর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।
এদিকে, ২১ মার্চ প্রথম লেগে ফিলিস্তিনের নিকট ৫-০ গোলে হেরে শুক্রবার (২২ মার্চ) রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল।
যদিও বাংলাদেশ আসতে ভিসা বিড়ম্বনায় পড়েছিল ফিলিস্তিন ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং ক্রীড়া মন্ত্রণালয়ের প্রচেষ্টায় ভিসা নিশ্চিত হয় তাদের। যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দিন আহমেদ এ ক্ষেত্রে বড় ভুমিকা রাখেন।
২১ মার্চ রাতে কুয়েতে বাংলাদেশের বিপক্ষে হোম ম্যাচ খেলেছে ফিলিস্তিন। পরের দিন বিকেলে দেশের উদ্দ্যেশে রওনা হয় জামাল-তপুরা। তবে ফিলিস্তিন দল রওনা দেয় রাতে। আজ সকাল সাড়ে নয়টার দিকে ঢাকায় পৌচ্ছায় ফিলিস্তিন দল।
ভ্রমণক্লান্তির কারণে কোনো অনুশীলন রাখে ফিলিস্তিন দল। অবশ্য ভ্রমণ ক্লান্তি দূর করতে আজ শনিবার (২৩ মার্চ) বিকেলে বসুন্ধরার কিংস অ্যারেনায় রিকভারি সেশন করবে বাংলাদেশ দল। আগামী ২৬ মার্চ কিংস অ্যারেনায় মুখোমুখি হবে বাংলাদেশ-ফিলিস্তিন।

এ জাতীয় আরো সংবাদ

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ

ভারতের কূটচালে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ১১:৪১ অপরাহ্ণ

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল অন্তর্বর্তী সরকার

প্রকাশিতঃ ৫ জানুয়ারি ২০২৬, সোম, ৮:৪৮ অপরাহ্ণ

হলিউডের পর্দায় কি দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদো?

প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গল, ১১:১৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১:১০ পূর্বাহ্ণ

হামজার দুর্দান্ত ওভারহেড ও পানেনকা গোলের পরও জয় বঞ্চিত...

প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১২:০৯ পূর্বাহ্ণ

ঢাকার প্রথম শ্রেণির ক্রিকেটার ও সাতক্ষীরার সন্তান সালমানের হাঁটুর...

প্রকাশিতঃ ২ অক্টোবর ২০২৫, বৃহঃ, ১:১২ অপরাহ্ণ