ইরানে পুলিশ স্টেশনে হামলা, নিহত ১১
Image

ইরানে পুলিশ স্টেশনে হামলা, নিহত ১১

প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০২৩, শনি, ১২:২৩ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৩২২ বার।

ইরানে পুলিশ স্টেশনে হামলা, নিহত ১১
ইরানের সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের রাস্ক শহরের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সশস্ত্র গোষ্ঠী জইশ আল আদিল। এতে ১১ পুলিশ সদস্য নিহত এবং আরো ৭ জন আহত হয়েছেন।
এদিকে, ইরানি পুলিশ সদস্যদের গুলিতে কয়েকজন হামলাকারীও নিহত হয়েছেন বলে ফ্রান্স২৪ এবং দ্য টাইমস অব ইন্ডার প্রতিবেদন থেকে জানা গেছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালের দিকে ঘটা এ হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে বেশ কয়েকজন যোদ্ধাও নিহত হয়েছেন। তবে নিহত যোদ্ধাদের সংখ্যা প্রকাশ করা হয়নি।
ইতোমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জইশ আল আদিলের হাইকমান্ড।
ভৌগোলিক বিচারে ইরানের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে। এই প্রদেশেরই একটি অংশ বেলুচিস্তান প্রদেশ, যা আয়তনের হিসেবে পাকিস্তানের চারটি প্রদেশ ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বড়।
ইরানের সিস্তান-বেলুচিস্তান শিয়া মুসলিম অধ্যুষিত। অন্যদিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের অধিকাংশ মানুষই সুন্নি মুসলিম। গত কয়েক বছর ধরে এই দুই অঞ্চলের সীমান্ত শহর ও গ্রামগুলোতে বেশ ঘন ঘন সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে।
এ ছাড়া দুই দেশের অস্ত্র ও মাদক সরবরাহকারীদের কাছেও রুট হিসেবে সিস্তান-বেলুচিস্তান ও বেলুচিস্তানের সীমান্তপথ বেশ জনপ্রিয়।

এ জাতীয় আরো সংবাদ

‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৩ পূর্বাহ্ণ

কিসের আশায় ইরান যুদ্ধ?

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৩ পূর্বাহ্ণ

মোজতবাসহ শীর্ষ ইরানি নেতাদের তথ্য পেতে ১ কোটি ডলার...

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১০ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৯ অপরাহ্ণ

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ, কী কথা হলো

প্রকাশিতঃ ১০ মার্চ ২০২৬, মঙ্গল, ১১:২৪ অপরাহ্ণ

ইরানের সাথে মার্কিন-ইসরায়েল যুদ্ধকে ‘অসাধারণ ভুল’ বললেন স্পেনের প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৬, শুক্র, ১০:৪২ অপরাহ্ণ

খামেনির বাঙ্কার ধ্বংসে ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল: ইসরায়েল সেনাবাহিনী

প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৬, শুক্র, ১০:৩৯ অপরাহ্ণ