মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করলো ইয়েমেন
Image

মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করলো ইয়েমেন

প্রকাশিতঃ ১০ নভেম্বর ২০২৩, শুক্র, ১২:০৯ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৬২ বার।

মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করলো ইয়েমেন
ইয়েমেনের হুথি-সমর্থিত সেনাবাহিনী দেশটির আকাশসীমায় একটি অত্যাধুনিক মার্কিন এমকিউ-৯  রিপার গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। 
মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কোথায় ড্রোনটি ভূপাতিত করা হয়, তা বলা হয়নি। গত কয়েক সপ্তাহে ইয়েমেন ইসরায়েলের দিকে বেশ কয়েকটি প্রজেক্টাইল নিক্ষেপ করে। তবে কোনোটিই ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করেনি।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বুধবার এক বিবৃতিতে দাবি করেছেন যে, তার দেশের পানিসীমার আকাশে তৎপরতা চালানোর সময় মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ইসরায়েলি বাহিনীর সমর্থনে এমকিউ-৯ ড্রোনটি ইয়েমেনের আকাশসীমায় গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল। ‘উপযুক্ত অস্ত্র দিয়ে ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে।’
প্রসঙ্গত, ভূপাতিত করা এমকিউ-৯ রিপার ড্রোন মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। তবে, এটি আকাশে যেকোনো লক্ষ্যবস্তুর ওপর হামলাও করতে পারে। তারা  আগেও এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এর আগে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ২০১৯ সালে। প্রতিটি এমকিউ-৯ ড্রোনের দাম ৩০ মিলিয়ন ডলার।

এ জাতীয় আরো সংবাদ

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:১৫ অপরাহ্ণ

রণক্ষেত্র দিল্লি, ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের কাছে বিক্ষোভকারীরা, ফটক...

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৯ পূর্বাহ্ণ

ইরানের আরেক শহরে যুক্তরাষ্ট্রের হামলা

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৩ অপরাহ্ণ

যুদ্ধবিরতি কোথায়, প্রশ্ন লেবাননের স্পিকারের

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৫ অপরাহ্ণ

‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৩ পূর্বাহ্ণ

কিসের আশায় ইরান যুদ্ধ?

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৩ পূর্বাহ্ণ

মোজতবাসহ শীর্ষ ইরানি নেতাদের তথ্য পেতে ১ কোটি ডলার...

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১০ পূর্বাহ্ণ