জি-২০ সম্মেলনে থাকছেন না যেসব বিশ্বনেতা
Image

জি-২০ সম্মেলনে থাকছেন না যেসব বিশ্বনেতা

প্রকাশিতঃ ৮ সেপ্টেম্বর ২০২৩, শুক্র, ১১:৪৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৯৯ বার।

জি-২০ সম্মেলনে থাকছেন না যেসব বিশ্বনেতা
আগামীকাল শুরু হবে বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী দেশগুলোর জোট জি-২০-এর শীর্ষ সম্মেলন। দুদিনব্যাপী এই সম্মেলন হবে ৯-১০ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে। এতে অধিকাংশ বিশ্বনেতা যোগ দিলেও কয়েক দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন না।
চলুন দেখে নেওয়া যাক এবারের সম্মেলনে কারা থাকছেন না-
এবারের সম্মেলনে যারা যোগ দেবেন না তাদের মধ্যে অন্যতম চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার পরিবর্তে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং চীনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ২০০৮ সালের পর এবারই প্রথমবারের মতো কোনো চীনা প্রেসডেন্ট জি-২০ শীর্ষ সম্মেলন যোগ দিচ্ছেন না।
ভ্লাদিমির পুতিন
আগামীকাল শুরু হতে যাওয়া জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যোগ দেবেন না। এই সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার নেতৃত্বে সব কাজ হবে।
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যদিও এ ধরনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে ক্রেমলিন। ফলে আইসিসির কোনো সদস্য দেশে গেলে গ্রেপ্তার হতে পারেন পুতিন।
পেদ্রো সানচেজ
গতকাল বৃহস্পতিবার করোনা পজিটিভ হওয়ায় এবারের সম্মেলনে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ আসছেন না।
আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ
মেক্সিকো প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর এই মেগা ইভেন্টে যোগ দেবেন না।
তবে এসব দেশের রাষ্ট্রপ্রধান যোগ না দেওয়ায় এবারের জি-২০ সম্মেলনের গুরুত্ব কমে যাবে, এমন ভাবার কোনো সুযোগ নেই। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি এসে পৌঁছেছেন। বৈশ্বিকভাবে গুরুত্ব পাবে এমন বিষয় নিয়ে এবারের সম্মেলনে আলোচনা করবেন তারা।

এ জাতীয় আরো সংবাদ

‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৩ পূর্বাহ্ণ

কিসের আশায় ইরান যুদ্ধ?

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৩ পূর্বাহ্ণ

মোজতবাসহ শীর্ষ ইরানি নেতাদের তথ্য পেতে ১ কোটি ডলার...

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১০ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৯ অপরাহ্ণ

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ, কী কথা হলো

প্রকাশিতঃ ১০ মার্চ ২০২৬, মঙ্গল, ১১:২৪ অপরাহ্ণ

ইরানের সাথে মার্কিন-ইসরায়েল যুদ্ধকে ‘অসাধারণ ভুল’ বললেন স্পেনের প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৬, শুক্র, ১০:৪২ অপরাহ্ণ

খামেনির বাঙ্কার ধ্বংসে ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল: ইসরায়েল সেনাবাহিনী

প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৬, শুক্র, ১০:৩৯ অপরাহ্ণ