বিএনপি–জামায়াত: টানাপোড়েন কমলেও যুগপৎ কর্মসূচিতে এখনই নয়
প্রকাশিতঃ ২৩ আগস্ট ২০২৩, বুধ, ১০:৪৪ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৪৫৫ বার।
সরকারবিরোধী আন্দোলনে জামায়াতকে এড়িয়ে চলার যে কৌশল নিয়ে বিএনপি এগোচ্ছিল, রাজনৈতিক নানা হিসাব-নিকাশ থেকে সে অবস্থানেই আছে দলটি।
দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে দলীয়ভাবে শোক প্রকাশের মধ্য দিয়ে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর দূরত্ব কিছুটা কমেছে। তবে নির্বাচন সামনে রেখে সরকারবিরোধী আন্দোলনে জামায়াতকে এড়িয়ে চলার যে কৌশল নিয়ে বিএনপি এগোচ্ছিল, এখনো সে অবস্থানেই আছে দলটি। আবার জামায়াতও নিজেদের মতো করে আন্দোলন-কর্মসূচি করছে।
তবে সাঈদীর মৃত্যুর পর নতুন করে তৈরি হওয়া প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াতের সম্পর্ক আবার রাজপথে গড়াবে কি না, তা এখনো নিশ্চিত নয়। দল দুটির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এ বিষয়ে তাদের মধ্যে কোনো বৈঠক বা আলোচনা হয়নি। ফলে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে জামায়াত যুক্ত হবে কি না, সেটি স্পষ্ট নয়।
যদিও বিএনপি ও জামায়াত—দুটি দলেরই আন্দোলনের লক্ষ্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো। কিন্তু রাজনীতির নানা হিসাব-নিকাশে এবার সরকারবিরোধী আন্দোলনে জামায়াতকে এড়িয়ে চলছে বিএনপি। এরই অংশ হিসেবে ২০-দলীয় জোট ভেঙে দেওয়া হয়। এই জোট ভেঙে নতুন একাধিক জোট হলেও সেসব জোটে নেই জামায়াত।
জনগণ চায় সব বিরোধী দল ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন ঘটাক। সে জন্য যাদের ভূমিকা নেওয়া উচিত, যারা ক্ষমতাপ্রত্যাশী দল—সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য তাদেরই ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।
এ জাতীয় আরো সংবাদ
বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: আইনমন্ত্রী
প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবি, ৮:৩০ অপরাহ্ণ
সুন্দরবনে প্রবেশের বিএলসি নবায়নে স্টেশন কর্মকর্তাদের দালাল মারফৎ অতিরিক্তি...
প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গল, ১২:৩৫ অপরাহ্ণ
ভারতে চিকিৎসা নিতে যাওয়া কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার...
প্রকাশিতঃ ২০ আগস্ট ২০২৬, বৃহঃ, ৭:০৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ...
প্রকাশিতঃ ১ আগস্ট ২০২৬, শনি, ২:১৬ অপরাহ্ণ
রাজধানী থেকে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার
প্রকাশিতঃ ২৭ জুলাই ২০২৬, সোম, ৬:১৮ অপরাহ্ণ
চট্টগ্রামে দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২...
প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:৪৭ অপরাহ্ণ