মেসি জাদুতে জয়ে ফিরল পিএসজি
প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০২৩, সোম, ১২:৫৪ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ১৮২ বার।
ফরাসি ক্লাব পিএসজিতে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জেগেছে। তাছাড়াও সাম্প্রতিক সময়ে অধারাবাহিক পারফরম্যান্সের কারণে দলটির সমর্থকরাও বেশ রুষ্ট লা পুলগার ওপর। এমনই নানা সমালোচনার মধ্যে নিসের বিপক্ষে মাঠে নেমে গোল করলেন তিনি। লিগ ওয়ানে টানা দুই হারের পর তার কল্যাণেই জয়ের স্বাদ পেল ফরাসি চ্যাম্পিয়নরা।
নিসের ঘরের মাঠ থেকে শনিবার রাতে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে ক্রিস্টোফ গালতিয়েরের দল। খেলার প্রথমার্ধে মেসি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও রামোস।
এদিকে প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পিএসজি। ২২তম মিনিটেই দলটি ম্যাচে লিড নেওয়ার সুযোগ পায়। তবে দানিলো পেরেইরার খুব কাছ থেকে নেওয়া হেড পোস্টে লেগে ফিরে আসে। এর ঠিক চার মিনিট পরই অবশ্য গোল পেয়ে এগিয়ে যায় পিএসজি। বাঁ দিক থেকে নুনো মেন্ডিসের ক্রস প্রথম প্রচেষ্টাতেই পাঁ ছুইয়ে লক্ষ্যভেদ করেন মেসি।
ফরাসি চ্যাম্পিয়নরা তাদের দ্বিতীয় গোলের দেখা পায় ৭৬তম মিনিটে। মেসির কর্নার থেকে লাফিয়ে হেডে বল জালে জড়ান রামোস। এরপর খেলার শেষ দিকে গোলের সুযোগ পান এমবাপে। ৯২তম মিনিটে নিস গোলরক্ষক কাসপার স্মাইকেল আশরাফ হাকিমির শট রুখে দিলে পেয়ে যান মেসি। লা পুলগা নিজে শট না নিয়ে তিনি এমবাপের দিকে বাড়ান। তবে ক্রসবারের ওপর দিয়ে মেরে সহজ সুযোগ হাতছাড়া করেন এই ফরাসি তারকা। ম্যাচের বাকি সময় আর কেউ গোল করতে না পারায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টোফ গালতিয়েরের দল।
এই জয়ে ফরাসি ক্লাবটি রেনে ও লিঁওর বিপক্ষে টানা দুই ম্যাচে হারের পর জয়ের মুখ দেখল পিএসজি। বর্তমানে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করল দলটি। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেস। আর পিএসজির কাছে হেরে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের আটে অবস্থান করছে নিসে।
এ জাতীয় আরো সংবাদ
ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও
প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১৯ পূর্বাহ্ণ
শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৭ অপরাহ্ণ
পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ
ভারতের কূটচালে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি
প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ১১:৪১ অপরাহ্ণ
বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল অন্তর্বর্তী সরকার
প্রকাশিতঃ ৫ জানুয়ারি ২০২৬, সোম, ৮:৪৮ অপরাহ্ণ
হলিউডের পর্দায় কি দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদো?
প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গল, ১১:১৭ অপরাহ্ণ