দক্ষিণ লেবানন ও গাজায় ইসরায়েলি বিমান হামলা
প্রকাশিতঃ ৭ এপ্রিল ২০২৩, শুক্র, ৬:১৬ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৭৭ বার।
ইসরায়েলি সামরিক বাহিনী গতরাতে দক্ষিণ লেবানন ও গাজায় অনেকগুলো বিমান হামলা চালিয়েছে।
তারা বলছে,সেখানে থাকা ফিলিস্তিনি হামাস গোষ্ঠী-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তু ও “সন্ত্রাসী অবকাঠামোর” ওপরই এসব আক্রমণ চালানো হয়েছে।
আক্রান্ত লক্ষ্যবস্তুর মধ্যে অস্ত্র তৈরির কারখানা, ওয়ার্কশপ ও সুড়ঙ্গ রয়েছে বলে ইসরায়েলি বাহিনী জানায়।
ফিলিস্তিনিরাও এর জবাবে গাজা থেকে অন্তত ৪৪টি রকেট হামলা চালায়। এগুলোর বেশিরভাগই ইসরায়েলের ‘আয়রন ডোম’ নামের প্রতিরক্ষা ব্যবস্থা মাঝপথে থামিয়ে দেয়, তবে একটি রকেট সিডেরট শহরের একটা বাড়ির ওপর আঘাত হানে।
দু’পক্ষের কোন আক্রমণেই কেউ হতাহত হবার খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, বৃহস্পতিবার লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের ভেতরে মোট ৩৪টি রকেট নিক্ষেপ করা হয়, এবং হামাসই এসব আক্রমণ চালিয়েছে।
হামাস অবশ্য এ রকেট হামলার ব্যাপারে কিছু বলেনি, তবে বৈরুত সফররত সংগঠনটির নেতা ইসমাইল হানিয়ে বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের মুখে ফিলিস্তিনিরা “হাত গুটিয়ে বসে থাকবে না।
ইসরায়েল-ফিলিস্তিনি উত্তেজনা ক্রমশ বাড়ছে
বিবিসির সংবাদদাতা বলছেন, গত ১৭ বছরে এটিই লেবানন থেকে ইসরায়েলের ওপর চালানো সবচাইতে বড় আকারের রকেট আক্রমণ – এবং এর জবাবেই ইসরায়েলিরা গত রাতের বিমান হামলাগুলো চালিয়েছে।
এ সপ্তাহেই আরো আগের দিকে জেরুসালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের পর পর দুই রাত ধরে চালানো অভিযানের জেরে উত্তেজনা বেড়ে গিয়েছিল।
ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান ওই মসজিদটির ভেতরে ইসরোয়েলি অভিযানের সময় সহিংস সংঘাত চলে এবং গোটা অঞ্চলে এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়।
গতরাতে লেবাননের রশিদিয়াতে ফিলিস্তিনি শরণার্থী শিবির এবং এর ৪ কিমি দক্ষিণে আল-কুলায়লায় দু-তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
প্রকাশিত ছবিতে একটি সেতু ধ্বংস হয়েছে বলে দেখা গেছে।
বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, লেবাননের ক্ষমতাধর হেজবোল্লাহ আন্দোলন রকেট হামলাগুলোতে সরাসরি জড়িত ছিল না, তবে বিশ্লেষকদের মতে তাদের অনুমোদন ছাড়া দক্ষিণ লেবানন থেকে কোন আক্রমণ পরিচালনা সম্ভব নয়।
পশ্চিম তীরে দুই ইসরায়েলি মহিলা নিহত
আরেক খবরে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে এক আক্রমণে দুই ইসরায়েলি মহিলা নিহত হয়েছে বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন।
হামরা নামে একটি ইহুদি বসতি এলাকার কাছে ওই ঘটনায় তৃতীয় আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, সন্দেহভাজন লোকেরা একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালালে সেটি দুর্ঘটনা ঘটায়।
সৈন্যরা গুলিবর্ষণকারীকে খুঁজছে বলে জানানো হয়েছে।
এ জাতীয় আরো সংবাদ
ইরানি শাসন ব্যবস্থার ধীরে ধীরে পতন হলেও এখনি শেষ...
প্রকাশিতঃ ১৪ জানুয়ারি ২০২৬, বুধ, ১০:২৬ অপরাহ্ণ
মাদুরোকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে
প্রকাশিতঃ ৫ জানুয়ারি ২০২৬, সোম, ৯:১২ অপরাহ্ণ
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ
প্রকাশিতঃ ৫ জানুয়ারি ২০২৬, সোম, ৮:৫১ অপরাহ্ণ
৪০টিরও বেশি যুদ্ধ কভার করেছি, কিন্তু ২০২৫ সালের মতো...
প্রকাশিতঃ ১ জানুয়ারি ২০২৬, বৃহঃ, ১১:৩৮ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গে ৫৮ লাখ ভোটারের নাম বাদ তালিকা থেকে, আরও...
প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গল, ১১:৪৮ অপরাহ্ণ
নাইজেরিয়ায় দুই জিহাদি গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
প্রকাশিতঃ ১২ নভেম্বর ২০২৫, বুধ, ৯:৩৮ অপরাহ্ণ