সাকিব-লিটনকে নিয়েই টেস্ট দল ঘোষণা
প্রকাশিতঃ ২ এপ্রিল ২০২৩, রবি, ১১:৫৮ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৩৩ বার।
সাকিব আল হাসান ও লিটন দাসকে নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে জয়ের পর এবার মিরপুরে লাল বলের ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা।
সাদা পোশাকে দলে ফিরেছেন ওপেনার সাদমান ইসলাম। সবশেষ টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন জাকির হাসান। অভিষেকেই রেকর্ড গড়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। তবে ইনজুরিতে থাকায় দলে সুযোগ পাননি তিনি। এদিকে অনেকদিন পর দলে আবারও সুযোগ পেয়েছেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়।
অপরদিকে পেসার শরীফুল ইসলাম ও ডাক পেয়েছেন বাংলাদেশের টেস্ট দলে। অধিনায়কের দায়িত্বে রয়েছেন সাকিব আল হাসান। আইপিএলে খেলা নিয়ে শঙ্কা রয়েছিল অবশেষে তা কেটে গিয়েছে। আইরিশদের বিপক্ষে টেস্টের পরই আইপিএলে খেলতে যাবেন সাকিব-লিটন।
বাংলাদেশের টেস্ট দল: সাকিব আল হাসান, লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।
এ জাতীয় আরো সংবাদ
ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও
প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১৯ পূর্বাহ্ণ
শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৭ অপরাহ্ণ
পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ
ভারতের কূটচালে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি
প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ১১:৪১ অপরাহ্ণ
বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল অন্তর্বর্তী সরকার
প্রকাশিতঃ ৫ জানুয়ারি ২০২৬, সোম, ৮:৪৮ অপরাহ্ণ
হলিউডের পর্দায় কি দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদো?
প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গল, ১১:১৭ অপরাহ্ণ