ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু

ক্যাটাগরি: সাতক্ষীরা দর্পণ, প্রকাশিতঃ ২৩ নভেম্বর ২০২৬, সোম, ৭:৪৩ অপরাহ্ণ। পঠিত হয়েছে ৪৮ বার।

ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু

সুন্দরবনের ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও কোবাদক ফরেস্ট স্টেশন থেকে পুণ্যার্থীদের নিয়ে সুন্দরবনের দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ৭টি ট্রলার। আজ রবিবার সকালের দিকে বনবিভাগের প্রয়োজনীয় তল্লাশি ও নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন করে ট্রলারগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

 

শ্রীকৃষ্ণের রাসলীলা ও দিব্য প্রেমের স্মরণে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাস পূর্ণিমা পালন করা হয়।

 

পঞ্জিকা অনুযায়ী রাস পূর্ণিমা, এ বছর অর্থাৎ ২০২৬ সালে রাস পূর্ণিমা পড়েছে আগামী ২৪ নভেম্বর, মঙ্গলবার। বাংলা ক্যালেন্ডারে দিনটি ৭ অগ্রহায়ণ, ১৪৩৩। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২৩ নভেম্বর রাত ১১টা ৪২ মিনিটে। আর তিথি শেষ হবে ২৪ নভেম্বর রাত ৮টা ২৩ মিনিটে। তাই মঙ্গলবার দিনটিই রাস পালনের জন্য সবচেয়ে উপযুক্ত। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে বঙ্গোপসাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে এই ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হবে।

 

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, এবারের রাস পূজায় অংশ নিতে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে ৬টি ট্রলারে ১৮১ জন পুণ্যার্থী ও ১৩ জন ক্রু যাত্রা করেছেন। এছাড়া কোবাদক ফরেস্ট স্টেশন থেকে একটি ট্রলারে ২৭ জন পুণ্যার্থী ও ৩ জন ক্রুসহ মোট ২২৪ জন যাত্রা করেছেন।

 

তিনি আরও জানান, যাত্রার আগে বনবিভাগের পক্ষ থেকে ট্রলারগুলোতে প্রয়োজনীয় তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীদের নিরাপত্তা, প্রয়োজনীয় কাগজপত্র এবং সুন্দরবনে প্রবেশসংক্রান্ত নিয়মকানুন যাচাই করা হয়।

 

সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন। প্রতিবছর এ উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থী দুবলার চরে সমবেত হন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও পুণ্যস্নানের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয় এই উৎসব।

 

তিনি বলেন, পুণ্যার্থীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং নির্বিঘ্নে ফিরে আসা নিশ্চিত করতে বনবিভাগের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুণ্যার্থী বহনকারী ট্রলারগুলো ফিরে না আসা পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন এলাকায় বনবিভাগের টহল সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুু

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুু

প্রকাশিতঃ ৫ নভেম্বর ২০২৬, বৃহঃ, ৫:২২ অপরাহ্ণ
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াত শিবিরের বাধা, প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াত শিবিরের বাধা, প্রতিবাদে...

প্রকাশিতঃ ২ নভেম্বর ২০২৬, সোম, ৫:৫৯ অপরাহ্ণ
আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার: সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির...

প্রকাশিতঃ ৩০ অক্টোবর ২০২৬, শুক্র, ৬:০৪ অপরাহ্ণ
ওয়াহিদুজ্জামান ওরফে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ওয়াহিদুজ্জামান ওরফে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০২৬, রবি, ৪:০৩ অপরাহ্ণ
দেবহাটায় ওয়াহেদুজ্জামানকে ধর্ম অবমানানার অভিযোগে পিটিয়ে হত্যা,   ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫০ জনের নামে থানায় মামলা, গ্রেপ্তার-২

দেবহাটায় ওয়াহেদুজ্জামানকে ধর্ম অবমানানার অভিযোগে পিটিয়ে হত্যা,  ১০ জনের...

প্রকাশিতঃ ১৭ অক্টোবর ২০২৬, শনি, ৮:৩৭ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে মৎস চাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ 

সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে মৎস চাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ 

প্রকাশিতঃ ১৬ অক্টোবর ২০২৬, শুক্র, ৩:৪৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  চোরের মৃত্যু

সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু

প্রকাশিতঃ ১৪ অক্টোবর ২০২৬, বুধ, ৭:৩৫ পূর্বাহ্ণ