বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াত শিবিরের বাধা, প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

ক্যাটাগরি: সাতক্ষীরা দর্পণ, প্রকাশিতঃ ২ নভেম্বর ২০২৬, সোম, ৫:৫৯ অপরাহ্ণ। পঠিত হয়েছে ২০ বার।

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াত শিবিরের বাধা, প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে জামায়াতের বাধার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে সাতক্ষীরা শহরের পাকাপুলের উপর এ কর্মসূচি পালিত হয়।

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমাণ্ডের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার  শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার শফি আহম্মেদ, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, শ্যামনগরের আব্দুল বাওেশ, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, আব্দুল গফফার, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক কল্যাণ ব্যাণার্জী, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, সাতক্ষীরা প্রেস ক্লাবের একাংশের সভাপতি আবুল কাশেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল. জাসদ নেতা অধ্যক্ষ আশেক ই এলাহী,গণফোরামের আলী নূর খান বাবুল, জাসদ নেতা হেলালুর রহমান হেলাল, সিপিবি’র আবুল হোসেন প্রমুখ।

 

বক্তরা বলেন, মানিক পশারী একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার অবদান অনস্বীকার্য। তিনি দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে একাত্তরের মানবতা বিরোধী মামলার বাদি। যে কারণে ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী দুই বছরের বেশি সময় তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার বোনের বাড়িতে আত্মগোপানে ছিলেন। সেখানেই গত ২৪ অক্টোবর তার মৃত্যু হয়। পরদিন রাতে পিরোজপুরের চিতলিয়া গ্রামে তার লাশ দাফন করতে গেলে স্থানীয় লোকজন বাধা দেয়। খোড়া কবর ভরাট করা হয়। বাধা দেওয়া হয় রাষ্ট্রীয় মর্যাদায় লাশ দাফনে। এমনকি তাকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেয় তারা।

 

বক্তারা আরো বলেন, যারা মুক্তিযুদ্ধ চায়নি, যারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের চায় না তারা দেশ ও জাতির শত্রু। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে বাংলাদেশকে মৌলবাদি রাষ্ট্রে পরিণত করবে। বিপন্ন হবে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। তাই মুক্তিযুদ্ধেও পরাজিত শক্তির বিরুদ্ধে আবারো ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

 

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নূরুল আলম।

এ জাতীয় আরো সংবাদ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার: সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির...

প্রকাশিতঃ ৩০ অক্টোবর ২০২৬, শুক্র, ৬:০৪ অপরাহ্ণ
ওয়াহিদুজ্জামান ওরফে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ওয়াহিদুজ্জামান ওরফে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০২৬, রবি, ৪:০৩ অপরাহ্ণ
দেবহাটায় ওয়াহেদুজ্জামানকে ধর্ম অবমানানার অভিযোগে পিটিয়ে হত্যা,   ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫০ জনের নামে থানায় মামলা, গ্রেপ্তার-২

দেবহাটায় ওয়াহেদুজ্জামানকে ধর্ম অবমানানার অভিযোগে পিটিয়ে হত্যা,  ১০ জনের...

প্রকাশিতঃ ১৭ অক্টোবর ২০২৬, শনি, ৮:৩৭ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে মৎস চাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ 

সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে মৎস চাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ 

প্রকাশিতঃ ১৬ অক্টোবর ২০২৬, শুক্র, ৩:৪৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  চোরের মৃত্যু

সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু

প্রকাশিতঃ ১৪ অক্টোবর ২০২৬, বুধ, ৭:৩৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত

প্রকাশিতঃ ১২ অক্টোবর ২০২৬, সোম, ৬:০৭ অপরাহ্ণ
কালিগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় দোকানের ৬০ লাখ টাকার মালামাল লুট, লুটপাটে বাধা দেওয়ায় তিনজনকে পিটিয়ে জখম

কালিগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় দোকানের ৬০ লাখ টাকার...

প্রকাশিতঃ ১১ অক্টোবর ২০২৬, রবি, ৮:০০ অপরাহ্ণ