সুন্দরবন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
প্রকাশিতঃ ৯ অক্টোবর ২০২৬, শুক্র, ৯:২৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৯ বার।
ভৌগোলিক অবস্থান ও আয়তন
- মোট আয়তন: প্রায় ১০,০০০ বর্গকিলোমিটার।
- বাংলাদেশ ও ভারতের ভাগ: এর প্রায় ৬৬% (৬,৫১৭ বর্গকিলোমিটার) বাংলাদেশে এবং বাকি ৩৪% ভারতে অবস্থিত। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলাজুড়ে এটি বিস্তৃত।
- নদী ও জলাশয়: বনের প্রায় ১,৮৭৪ বর্গকিলোমিটার এলাকা নদী, খাল ও জলাকীর্ণ। এখানে নৌপথই যাতায়াতের একমাত্র মাধ্যম।
সুন্দরবনের অপরুপ সৌন্দর্য
বাংলাদেশ, একটি ভূখণ্ড। যার বেশির ভাগ জায়গা জুড়ে নদ-নদী। তবে দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি রয়েছে যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। একে “ম্যানগ্রোভ বন” বলা হয়। এর কিন্তু চমৎকার একটা নাম আছে।এ বনের প্রধান বৃক্ষ সুন্দরী৷ এই বনে থাকা “সুন্দরী”গাছের নামেই বনের নামটি সুন্দরবন।
উদ্ভিদ ও জীববৈচিত্র্য
- প্রধান গাছপালা: সুন্দরীর নামানুসারে এই বনের নাম ‘সুন্দরবন’ রাখা হয়েছে। এছাড়া গেওয়া, গোঁয়া, কেওড়া, গোলপাতা ও বােন্ডুলা বা ধুন্দুল এখানকার প্রধান উদ্ভিদ।
- বন্যপ্রাণী: এটি বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান আবাসস্থল। এছাড়া এখানে রয়েছে চিত্রা হরিণ, মেছোবাঘ, বন্য শূকর, বানর, কুমির, অজগর সাপ এবং বিলুপ্তপ্রায় গঙ্গেয় ডলফিন।
- পাখি ও মাছ: এখানে প্রায় ২৭০ প্রজাতির পাখি, ১২০ প্রজাতির মাছ ও বহু ধরনের উভচর ও সরীসৃপ প্রাণী রয়েছে।
স্বীকৃতি ও ইতিহাস
- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য: ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে।
- ব্যবস্থাপনা: ১৮৬০ সালে ব্রিটিশ বন বিভাগের অধীনে এটিকে প্রথম বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আওতায় আনা হয়।