রণক্ষেত্র দিল্লি, ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের কাছে বিক্ষোভকারীরা, ফটক বন্ধ করে নিরাপত্তা জোরদার
Image

রণক্ষেত্র দিল্লি, ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের কাছে বিক্ষোভকারীরা, ফটক বন্ধ করে নিরাপত্তা জোরদার

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৯ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৫ বার।

রণক্ষেত্র দিল্লি, ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের কাছে বিক্ষোভকারীরা, ফটক বন্ধ করে নিরাপত্তা জোরদার

ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই রাজধানী দিল্লিতে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল এবং একের পর এক ব্যারিকেড উপেক্ষা করে সংসদ ভবনের মূল ফটকের কাছাকাছি পৌঁছে যান ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে এবং শেষ পর্যন্ত সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ কয়েকজনকে আটক করা হয়।

 

সোমবার (২০ জুলাই) সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন উপলক্ষে সংসদ ভবন এবং আশপাশের এলাকায় আগে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের উপস্থিতিকে ঘিরে নিরাপত্তা ছিল সর্বোচ্চ পর্যায়ে।

 

এর মধ্যেই ‘সংসদ অভিযান’ কর্মসূচি নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজারো সমর্থককে নিয়ে মিছিল শুরু করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দিল্লি পুলিশ শুরু থেকেই মিছিলটি সংসদ ভবনের দিকে অগ্রসর হতে বাধা দেওয়ার চেষ্টা করে।

 

শ্রমশক্তি ভবনের কাছে পৌঁছালে বিক্ষোভকারীদের থামাতে পুলিশ প্রথমে ব্যারিকেড বসায়। পরে লাঠিচার্জ, ব্যাটন ব্যবহার এবং একের পর এক কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের বাধা অতিক্রম করে কয়েকটি ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের মূল ফটকের কাছাকাছি পৌঁছে যান।

 

বিক্ষোভকারীরা সংসদ ভবনের এত কাছে পৌঁছে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে তড়িঘড়ি করে সংসদের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

সংঘর্ষের একপর্যায়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে দিল্লি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে, তাদের জোরপূর্বক একটি বাসে তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর আরও কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলেও জানা যায়।

 

অন্যদিকে, সিজেপির অভিযোগ—তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। অথচ পুলিশ বিনা উসকানিতে অতিরিক্ত বলপ্রয়োগ করেছে এবং দমনমূলক আচরণ করেছে। দলের পক্ষ থেকে দেশের সব রাজনৈতিক দলের সংসদ সদস্যদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানানো হয়েছে।

 

এদিকে, আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সকালে সংসদ অভিযানে অংশ নেন সমাজবাদী পার্টির (এসপি) সংসদ সদস্য এবং অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। সমাজবাদী পার্টির দাবি, আন্দোলনস্থল থেকে ডিম্পল যাদবসহ দলের আরও কয়েকজন নেতা-কর্মীকেও অন্যায়ভাবে আটক করেছে দিল্লি পুলিশ।

 

মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক নাম নিয়ে আত্মপ্রকাশ করা ককরোচ জনতা পার্টির (সিজেপি) এই সংসদ অভিযানকে ঘিরে রাজধানী দিল্লিতে ব্যাপক নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের এত কাছে বিক্ষোভকারীদের পৌঁছে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

রণক্ষেত্র দিল্লি, ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের কাছে বিক্ষোভকারীরা, ফটক...

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৯ পূর্বাহ্ণ

ইরানের আরেক শহরে যুক্তরাষ্ট্রের হামলা

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৩ অপরাহ্ণ

যুদ্ধবিরতি কোথায়, প্রশ্ন লেবাননের স্পিকারের

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৫ অপরাহ্ণ

‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৩ পূর্বাহ্ণ

কিসের আশায় ইরান যুদ্ধ?

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৩ পূর্বাহ্ণ

মোজতবাসহ শীর্ষ ইরানি নেতাদের তথ্য পেতে ১ কোটি ডলার...

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১০ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৯ অপরাহ্ণ