মোজতবাসহ শীর্ষ ইরানি নেতাদের তথ্য পেতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১০ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৯৩ বার।
আয়াতুল্লাহ মোজতাবা খামেনিসহ ইরানি নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এ তথ্যের জন্য সর্বোচ্চ এক কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হতে পারে এবং তথ্যদাতারা ‘পুনর্বাসনের’ সুযোগও পেতে পারেন।
প্রকাশিত একটি পোস্টারে শীর্ষ নেতাদের নাম ও ছবি উল্লেখ করে বলা হয়েছে, ‘এই ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন অংশকে নির্দেশনা ও নেতৃত্ব দেন, যা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়ন করে।’
এ ছাড়া ওই পোস্টারে পুরস্কারের পরিমাণ ও যোগাযোগের তথ্যও উল্লেখ করা হয়েছে।
মোজতবা খামেনি ছাড়াও গোয়েন্দামন্ত্রী এসমাইল খাতিব, ডেপুটি চিফ অব স্টাফ আলি আসগর হেজাজি, মেজর জেনারেল ইয়াহইয়া রহিম সাফাভি, ব্রিগেডিয়ার জেনারেল এসকান্দার মোমেনি ও সুপ্রিম কাউন্সিলের সচিব আলি লারিজানির তথ্য চাওয়া হয়েছে এতে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ নেতা। এর পর আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়।
এ জাতীয় আরো সংবাদ
‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৩ পূর্বাহ্ণ
কিসের আশায় ইরান যুদ্ধ?
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৩ পূর্বাহ্ণ
মোজতবাসহ শীর্ষ ইরানি নেতাদের তথ্য পেতে ১ কোটি ডলার...
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১০ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৯ অপরাহ্ণ
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ, কী কথা হলো
প্রকাশিতঃ ১০ মার্চ ২০২৬, মঙ্গল, ১১:২৪ অপরাহ্ণ
ইরানের সাথে মার্কিন-ইসরায়েল যুদ্ধকে ‘অসাধারণ ভুল’ বললেন স্পেনের প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৬, শুক্র, ১০:৪২ অপরাহ্ণ