এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়

ক্যাটাগরি: জাতীয়, প্রকাশিতঃ ১৪ জুন ২০২৬, রবি, ১১:৩৮ অপরাহ্ণ। পঠিত হয়েছে ১১৭ বার।

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়

প্রায় আড়াই বছর পর বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে তাকে গ্রেফতার করা হয়।

কীভাবে গ্রেফতার হলেন সাবেক আইজিপি সেই বিষয়ে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের একাধিক কর্মকর্তা। তারা জানিয়েছেন, বেনজীর লন্ডন থেকে দুবাইয়ে এসেছিলেন। সেখানে বিমানযোগে আসার পর ট্রানজিট নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় তার অবস্থান ধরা পড়ে বিমানবন্দরের এআই ক্যামেরায়।

ক্যামেরায় শনাক্ত হওয়ার পরপরই তার ব্যাপারে ক্যামেরা তথ্য পাঠায় বিমানবন্দর সংশ্লিষ্টদের কম্পিউটারে। তখন সেই বার্তা চলে যায় দুবাই এয়ারপোর্ট পুলিশের কাছে। দ্রুত তারা তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করেন। তাকে ধরার পর দেশটিতে পাসপোর্ট জালিয়াতি করে প্রবেশ করার দায়ে গ্রেফতার দেখানো হয়েছে।

জানা গেছে, বেনজীরের বিরুদ্ধে দুদক অবৈধ সম্পত্তি অর্জনের দায়ে একাধিক মামলা দায়ের করেছে। সেই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতারের জন্য দুদক আন্তর্জাতিক পর্যায়ের সহায়তা চেয়েছিল।

তবে তাকে গ্রেফতারের খবরটি প্রথমে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদে।

সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো একটি ইমেইল পাঠানো হয় বাংলাদেশ সরকারকে। সেই মেইলে তারা তাকে গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তিনি বর্তমানে সেখানে পুলিশি হেফাজতে আছেন।

তাকে কবে ফেরত আনা হবে তাও স্পষ্ট করে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেফতারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যার্পণ (এক্সট্রাডিশন) আবেদন করতে হবে। সরকার ইতোমধ্যে এ সংক্রান্ত কার্যক্রম শুরু করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুদকের মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সট্রাডিশন প্রপোজাল অনুমোদন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। এনসিবি আবুধাবির সঙ্গে সমন্বয় করে অতিদ্রুতই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

উল্লেখ্য, তাকে গ্রেফতারের জন্য গত ১১ এপ্রিল ২০২৫ ইন্টারপোল রেড নোটিশ জারি করেছিল।

এ জাতীয় আরো সংবাদ

ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার

ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী...

প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০২৬, শনি, ৮:১১ অপরাহ্ণ
দীর্ঘ নয় বছর পর আবাদের হাট বাজার কমিটির নির্বাচন আজ

দীর্ঘ নয় বছর পর আবাদের হাট বাজার কমিটির নির্বাচন...

প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০২৬, সোম, ৮:৪৮ পূর্বাহ্ণ
বাংলাদেশ সার্ভেয়ার(আমিন) সমিতির   মহাসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত 

বাংলাদেশ সার্ভেয়ার(আমিন) সমিতির  মহাসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত 

প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনি, ৬:২০ অপরাহ্ণ
বাক্‌স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: আইনমন্ত্রী

বাক্‌স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: আইনমন্ত্রী

প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবি, ৮:৩০ অপরাহ্ণ
সুন্দরবনে প্রবেশের বিএলসি নবায়নে স্টেশন কর্মকর্তাদের দালাল মারফৎ অতিরিক্তি টাকা আদায়ের অভিযোগ

সুন্দরবনে প্রবেশের বিএলসি নবায়নে স্টেশন কর্মকর্তাদের দালাল মারফৎ অতিরিক্তি...

প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গল, ১২:৩৫ অপরাহ্ণ
ভারতে চিকিৎসা নিতে যাওয়া  কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার কালিগঞ্জের  সাজু ও রেবতীর মৃত্যু

ভারতে চিকিৎসা নিতে যাওয়া  কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার...

প্রকাশিতঃ ২০ আগস্ট ২০২৬, বৃহঃ, ৭:০৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর নদী থেকে জেলের মরদেহ...

প্রকাশিতঃ ১ আগস্ট ২০২৬, শনি, ২:১৬ অপরাহ্ণ