ইতিহাস গড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ
Image

ইতিহাস গড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৫, মঙ্গল, ১০:৫৪ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৯৮ বার।

ইতিহাস গড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রচিত হলো নতুন এক ইতিহাস। পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল শেষ ওভারে ১৩ রান, হাতে মাত্র একটি উইকেট। বল হাতে ছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই চার মেরে রোমাঞ্চ ছড়ান দানিয়েল। কিন্তু পরের বলেই বড় শট খেলতে গিয়ে মিডউইকেটে দাঁড়িয়ে থাকা শামীম হোসেনের হাতে ধরা পড়েন তিনি। এতে ৮ রানের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারায়। শেষ পর্যন্ত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ১৩৩ রান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরু থেকেই চাপে পড়ে। এক পর্যায়ে তারা ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে থামে ১২৫ রানে।
টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

এ জাতীয় আরো সংবাদ

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ

ভারতের কূটচালে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ১১:৪১ অপরাহ্ণ

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল অন্তর্বর্তী সরকার

প্রকাশিতঃ ৫ জানুয়ারি ২০২৬, সোম, ৮:৪৮ অপরাহ্ণ

হলিউডের পর্দায় কি দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদো?

প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গল, ১১:১৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১:১০ পূর্বাহ্ণ

হামজার দুর্দান্ত ওভারহেড ও পানেনকা গোলের পরও জয় বঞ্চিত...

প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১২:০৯ পূর্বাহ্ণ

ঢাকার প্রথম শ্রেণির ক্রিকেটার ও সাতক্ষীরার সন্তান সালমানের হাঁটুর...

প্রকাশিতঃ ২ অক্টোবর ২০২৫, বৃহঃ, ১:১২ অপরাহ্ণ