পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড
Image

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৯৭ বার।

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড

প্রথম ওয়ানডেতে পাত্তাই পেল না পাকিস্তান। ১১৪ রানে গুটিয়ে ম্যাচ হারল ৮ উইকেটে। দাপুটে এই জয়ে ওলট-পালট হয়েছে রেকর্ডের পাতাও। দেখে নেওয়া যাক একনজরে।

• উইকেটের ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে এটাই যৌথ সর্বোচ্চ ব্যবধানে জয় বাংলাদেশের। ২০১৫ সালে মিরপুরে আগের জয়টাও ছিল ৮ উইকেটে। সেবার পাকিস্তানের ২৫০ রানের চ্যালেঞ্জ বাংলাদেশ পেরিয়ে যায় ৬৩ বল হাতে রেখে।

• পাকিস্তান অলআউট হয়েছে ১১৪ রানে, যা বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন। আগের সর্বনিম্ন ছিল ১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে ১৬১ রান।

• বাংলাদেশ ম্যাচ জিতেছে ২০৯ বল হাতে রেখে। ওয়ানডেতে বাংলাদেশ এর চেয়ে বেশি বল হাতে রেখে জিতেছে মাত্র দুই ম্যাচে।

• ২৪ রানে ৫ উইকেট নাহিদ রানার ওয়ানডে ক্যারিয়ার সেরা। অথচ ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ৫ ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট।

• ৬ উইকেটও পেতে পারতেন নাহিদ রানা। তার বলে ফাহিম আশরাফ প্লামব এলবিডব্লিউ হলেও রিভিউ নেননি মিরাজ! তাহলে পেছনে ফেলতে পারতেন ওয়ানডেতে মাশরাফি বিন মর্তুজার ২৬ রানে ৬ উইকেটের রেকর্ড।

• রানার ২৪ রানে ৫ উইকেটই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড। লর্ডসে ২০১৯ সালে মোস্তাফিজুর রহমানের ৭৫ রানে ৫ উইকেট ছিল আগের সেরা।

এ জাতীয় আরো সংবাদ

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ

ভারতের কূটচালে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ১১:৪১ অপরাহ্ণ

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল অন্তর্বর্তী সরকার

প্রকাশিতঃ ৫ জানুয়ারি ২০২৬, সোম, ৮:৪৮ অপরাহ্ণ

হলিউডের পর্দায় কি দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদো?

প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গল, ১১:১৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১:১০ পূর্বাহ্ণ

হামজার দুর্দান্ত ওভারহেড ও পানেনকা গোলের পরও জয় বঞ্চিত...

প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১২:০৯ পূর্বাহ্ণ

ঢাকার প্রথম শ্রেণির ক্রিকেটার ও সাতক্ষীরার সন্তান সালমানের হাঁটুর...

প্রকাশিতঃ ২ অক্টোবর ২০২৫, বৃহঃ, ১:১২ অপরাহ্ণ