পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ বাংলাদেশের
Image

পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ বাংলাদেশের

প্রকাশিতঃ ১ জুন ২০২৫, রবি, ১১:৪০ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৮৫ বার।

পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ বাংলাদেশের

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে পাকিস্তানের বিপক্ষে বড় রান সংগ্রহ করেছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান করেছে টাইগাররা।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচ ছিল শুধুই সম্মান বাঁচানোর লড়াই। এমন সমীকরণের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ছড়ি ঘোরান দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।

দুজনের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লে-তেই বাংলাদেশ তুলে ফেলে ৫৩ রান। এরপরও হাত খুলে খেলতে থাকেন ইমন। মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। একাদশ ওভারের প্রথম বলে বিশাল ছক্কায় দলীয় রান নিয়ে যান তিন অঙ্কে।

উদ্বোধনী জুটিতে দুজনে মিলে যোগ করেন ১১০ রান। ৩২ বলে ৪২ রান করে তামিম আউট হলে ভাঙে প্রথম জুটি। এরপর দ্বাদশ ওভারে শাদাব খানের বলে ক্যাচ দিয়ে ফিরেন দুর্দান্ত ব্যাটিং করা পারভেজ হোসেন ইমন। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩৪ বলে ৬৬ রান, যেখানে ছিল ৭টি চার ও ৩টি ছক্কার মার।

তৃতীয় উইকেটে লিটন দাস ও তাওহীদ হৃদয় গড়েন আরেকটি গুরুত্বপূর্ণ জুটি। তবে ১৮ বলে ২২ রান করে হাসান আলীর বলে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক লিটন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রান তুলতে থেমে থাকেনি সফরকারীরা।

শেষ দিকে হৃদয়, জাকের আলীদের ছোট ছোট ইনিংসে ভর করে বাংলাদেশ পৌঁছে যায় ১৯৬ রানের লড়াকু সংগ্রহে।

 

এ জাতীয় আরো সংবাদ

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ

ভারতের কূটচালে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৬, রবি, ১১:৪১ অপরাহ্ণ

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল অন্তর্বর্তী সরকার

প্রকাশিতঃ ৫ জানুয়ারি ২০২৬, সোম, ৮:৪৮ অপরাহ্ণ

হলিউডের পর্দায় কি দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদো?

প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গল, ১১:১৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১:১০ পূর্বাহ্ণ

হামজার দুর্দান্ত ওভারহেড ও পানেনকা গোলের পরও জয় বঞ্চিত...

প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৫, শুক্র, ১২:০৯ পূর্বাহ্ণ

ঢাকার প্রথম শ্রেণির ক্রিকেটার ও সাতক্ষীরার সন্তান সালমানের হাঁটুর...

প্রকাশিতঃ ২ অক্টোবর ২০২৫, বৃহঃ, ১:১২ অপরাহ্ণ