শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
ক্যাটাগরি: শ্যামনগর, প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৪, বৃহঃ, ১০:৪৯ অপরাহ্ণ। পঠিত হয়েছে ৩২৯ বার।
সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় শাহিনুর রহমান (৩৬) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু ও আরোহী রবিউল ইসলাম (৪২) মারাত্মক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সতক্ষীরার কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের খানপুরের চালতেঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনুর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইন বাড়ি গ্রামের বারিক গাজীর ছেলে। সে পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক । আহত রবিউল ইসলাম একই ইউনিয়নের মধ্য খলিশাবুনিয়া গ্রামের লোকমান কাগুচির ছেলে।
স্থানীয়রা জানান, বৃহষ্পতিবার বিকালে মোটরসাইকেলে গাবুরা থেকে রবিউল ইসলামকে নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন শাহিনুর। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা পরিবহন মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন শাহিনুর ও রবিউল। পরে তাদের উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সন্ধ্যা ছয়টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক শাহিনুরকে মৃত ঘোষণা করেন। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দুর্ঘটনায় শাহিনুরের ডান পায়ের হাড় ভেঙে বেরিয়ে যায়। এছাড়া দেহের বিভিন্ন অংশ বাস চাপায় থেঁতলে যায় এবং দেহের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাদের খুলনা মেডিকেলে পাঠানো হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা বলেন, দুর্ঘটনাকবলিত বাস কালীগঞ্জ বাস মালিক সমিতির আওতায় রয়েছে ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা চলছে।
এ জাতীয় আরো সংবাদ
বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে শ্যামনগরে তিন ব্যক্তির বিরুদ্ধে...
প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০২৬, সোম, ৫:৫৮ অপরাহ্ণ
নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ...
প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ২:৫৯ অপরাহ্ণ
ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী...
প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬, বুধ, ৩:১১ অপরাহ্ণ
সুন্দরবনে বনবিভাগের গুলিতে এক জেলে নিহত
প্রকাশিতঃ ১৮ মে ২০২৬, সোম, ৪:৫৮ অপরাহ্ণ
শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু
প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গল, ১০:১৫ অপরাহ্ণ
সাতক্ষীরার শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০২৫, বুধ, ৭:২৯ অপরাহ্ণ