শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু
Image

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গল, ১০:১৫ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৬১ বার।

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেলে ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে শ্যামনগর উপজেলাধীন শ্যামনগর -মুন্সিগঞ্জ সড়কের মুনসুর সরদারের গ্যারেজের কাছে এই ঘটনা ঘটে। 

 

নিহত শিশুর নাম নিশান হোসেন (৩)। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মনসুর সরদারের গ্যারেজ এলাকার আব্দুর রহিমের ছেলে।

 

পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে শিশু নিশান বাড়ির মধ্যে খেলার একপর্যায়ে দৌড়ে রাস্তায় ওঠে। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত শিশু নিশানকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সামেক হাসপাতালে নেয়ার পথে উপজেলার খানপুর এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

 

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকির হোসেন জানান, মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে শিশুটি মাথার হাড় ভেঙে ঘিলু বেরিয়ে গেছে। এখানে উন্নত চিকিৎসা না থাকায় নিশানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গল, ১০:১৫ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ 

প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০২৫, বুধ, ৭:২৯ অপরাহ্ণ

সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতি শিক্ষণ ও অভিজ্ঞতা...

প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গল, ৪:৫০ অপরাহ্ণ

শ্যামনগরে ২কেজি ৯শ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার...

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৫, শনি, ১১:৩৭ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগরসহ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৫ মণেরও...

প্রকাশিতঃ ১৭ মার্চ ২০২৫, সোম, ৯:২৩ অপরাহ্ণ

সাতক্ষীরায় সুন্দরবন দূষণে হুমকির মুখে পড়ছে উপকূলীয় এলাকার মানুষের জীবন...

প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহঃ, ৬:২৭ অপরাহ্ণ

শ্যামনগরে আ. লীগ নেতা গোলাম মোস্তফা বাংলা ভাই কারাগারে

প্রকাশিতঃ ২০ নভেম্বর ২০২৪, বুধ, ১১:০৫ অপরাহ্ণ