নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্র সংগ্রহ করছে বিএনপি নেতাকর্মীরা: ডিবি
ক্যাটাগরি: জাতীয়, প্রকাশিতঃ ২১ আগস্ট ২০২৩, সোম, ১২:০৪ পূর্বাহ্ণ। পঠিত হয়েছে ৪৬২ বার।
দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা অস্ত্র সংগ্রহ করছে বলে জানিয়েছে মহানগর পুলিশ।
রোববার (২০ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার আ্যন্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী।
তিনি বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালবাগে গ্রেপ্তার হওয়া ছাত্রদলের ছয় নেতা এমন তথ্য দেন। আটক নেতাদের থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার নেতার বিরুদ্ধে লালবাগ থানায় অস্ত্র আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, অস্ত্রগুলোর মধ্যে দুটি পাবনা ও একটি টেকনাফ থেকে সংগ্রহ করেন তারা। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আগামী নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা অস্ত্র সংগ্রহ করেছিলেন। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তারা অস্ত্র সংগ্রহ করে এই পরিকল্পনা করছিলেন। যাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করা হয়েছে তাদের নাম ঠিকানা পেয়েছে গোয়েন্দা পুলিশ।
এর আগে, শনিবার রাজধানীর লালবাগে নাশকতা পরিকল্পনার প্রস্তুতিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি বিদেশি পিস্তল ও ৩৬ রাউন্ড গুলি।
গ্রেপ্তার ছাত্রদলের নেতারা হলেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ।
এ জাতীয় আরো সংবাদ
ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী...
প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০২৬, শনি, ৮:১১ অপরাহ্ণ
দীর্ঘ নয় বছর পর আবাদের হাট বাজার কমিটির নির্বাচন...
প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০২৬, সোম, ৮:৪৮ পূর্বাহ্ণ
বাংলাদেশ সার্ভেয়ার(আমিন) সমিতির মহাসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনি, ৬:২০ অপরাহ্ণ
বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: আইনমন্ত্রী
প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবি, ৮:৩০ অপরাহ্ণ
সুন্দরবনে প্রবেশের বিএলসি নবায়নে স্টেশন কর্মকর্তাদের দালাল মারফৎ অতিরিক্তি...
প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গল, ১২:৩৫ অপরাহ্ণ
ভারতে চিকিৎসা নিতে যাওয়া কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার...
প্রকাশিতঃ ২০ আগস্ট ২০২৬, বৃহঃ, ৭:০৪ অপরাহ্ণ