ডেঙ্গু : ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩
Image

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩

প্রকাশিতঃ ১৩ নভেম্বর ২০২৫, বৃহঃ, ১১:৪৮ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৭৩ বার।

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৩৩ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৩২৬ জনের মৃত্যু হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৫ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয় জন রয়েছেন।

২৪ ঘণ্টায় ৮৫৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৭৮ হাজার ৮৪৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১৩ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৬০৬ জন। এর মধ্যে ৬২ দশমিক চার শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ছয় শতাংশ নারী রয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩

প্রকাশিতঃ ১৩ নভেম্বর ২০২৫, বৃহঃ, ১১:৪৮ অপরাহ্ণ

পুরুষদের নিঃসন্তান থাকার পেছনে আসল যে কারণ

প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৪, বৃহঃ, ৬:৪৭ অপরাহ্ণ

মেন্সট্রুয়াল কাপ কী? বাংলাদেশে এটি কতটা সহজলভ্য?

প্রকাশিতঃ ১১ নভেম্বর ২০২৪, সোম, ১১:৩২ অপরাহ্ণ

দিনে কতটা পানি পান করা উচিত? এ নিয়ে যত...

প্রকাশিতঃ ৫ এপ্রিল ২০২৪, শুক্র, ১১:৩২ অপরাহ্ণ

বাংলাদেশে ট্রায়াল হওয়া ডেঙ্গু টিকা সম্পর্কে যা জানা যাচ্ছে

প্রকাশিতঃ ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্র, ১২:২৫ পূর্বাহ্ণ

রাতে ঘন ঘন প্রস্রাবের কারণ কী? এ সমস্যার সমাধান...

প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গল, ৪:৩৯ পূর্বাহ্ণ

যে ১০টি লক্ষণ ক্যান্সারের ইঙ্গিত দেয়

প্রকাশিতঃ ৮ সেপ্টেম্বর ২০২৩, শুক্র, ১০:২৫ অপরাহ্ণ