সেই বালুর ট্রাক, এক যুগ পর সেই বাড়িতেই আজ লাখো জনতার ভিড়
প্রকাশিতঃ ৬ মে ২০২৫, মঙ্গল, ১১:১৬ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩০৪ বার।
২০১৩ সালের ২৯ ডিসেম্বর। সেদিন তৎকালীন আওয়ামী লীগ সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে ৫টি বালুর ট্রাক রেখে ওই বাড়িতে তাকে অবরুদ্ধ করে রেখেছিল। বাড়ির আশেপাশে তখন শুধু কিছু মিডিয়াকর্মী ছিল। কোনো নেতাকর্মী সেখানে ছিলেন না। ছিল না লাখো জনতার ভিড়। সেদিনও সারা দেশের মানুষের চোখ ছিল এই বাড়ির দিকেই।
এর কয়েক দিন আগে থেকেই খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নামে তাকে এক প্রকার গৃহবন্দি করা হয়। কারণ টানা প্রায় ৩৫০ ঘণ্টার হরতাল-অবরোধ কর্মসূচি শেষে ওই বছরের ২৪ ডিসেম্বর সংবাদ সম্মেলনে খালেদা জিয়া ২৯ ডিসেম্বর রোববার ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। তৎকালীন সরকারি দল আওয়ামী লীগ এ কর্মসূচিকে বড় ধরনের নাশকতার আয়োজন বলে অভিহিত করে তা যে কোনো মূল্যে ঠেকানোর ঘোষণা দেয়।
সে সময় বিরোধীদলীয় নেতা হিসেবে খালেদা জিয়ার নিয়মিত পুলিশ প্রটোকল প্রত্যাহারের অভিযোগ ওঠে বিএনপির পক্ষ থেকে। একই সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য কঠোর অবস্থান নেন গুলশানের ৭৯ নম্বর সড়কের ‘ফিরোজা’ ভবনের সামনে। খালেদা জিয়ার বাসভবন থেকে বেরুনোর রাস্তায় দুই পাশে রাখা হয়েছিল পাঁচটি ট্রাক।
তবে বাসা থেকে বের হতে না পারলেও দমে জাননি খালেদা জিয়া। সে সময় তিনি ক্ষুব্ধ কণ্ঠে সরকারের কঠোর ভাষায় সমালোচনা করে সাংবাদিকদের বলেছিলেন, ‘মার্চ ফর ডেমোক্রেসি- গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি বহাল থাকবে।

আজ প্রায় এক যুগ পর সেই একই বাড়িতে লাখো জনতার ভিড়। সেদিনের মতো আজও চোখ ছিল সারা দেশের মানুষের। লন্ডনে চার মাস চিকিৎসা আজ দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা’য় প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে অনেকেই সরব। বিষয়টির নানা দিক তুলে নানা মন্তব্য করেছেন অনেকে। ভাইরাল হয়েছে একই বাসার সামনে সেদিনের সেই ট্রাক আর আজকের প্রটোকল, ভিড়।

ছবি দুটি শেয়ার করে কেউ কেউ বলছেন, প্রতিহিংসার রাজনীতি কখনই ভালো হয় না। যে সম্মান কেড়ে নিতে চেয়েছিল হাসিনা, তার থেকেও কয়েকগুণ বেশি সম্মানে ভূষিত আজ খালেদা জিয়া।
কেউ কেউ আবার লিখেছেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। কেউ চাইলেই তা কেড়ে নিতে পারে না। এক সময় হাসিনার পাশে লাশ লাখ মানুষ থাকলেও আজ হাসিনা ঘৃনিত। ধৈর্য্যের পরীক্ষায় উত্তীর্ণ দেশের আপোষহীন নেত্রী আজ সম্মানের শিখরে।
এ জাতীয় আরো সংবাদ
বাইকের চাকা ঘুরলেই কর ব্যাটারিচালিত অটোরিকশাও আসছে করের আওতায়
প্রকাশিতঃ ১৬ মে ২০২৬, শনি, ১২:৩৯ পূর্বাহ্ণ
রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?
প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১১ পূর্বাহ্ণ
মে দিবসেও চলছে শিশুশ্রম, পেটের দায়ে ফিকে অধিকার
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৩ অপরাহ্ণ
ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ
চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ
জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ