প্রাইভেট জেট নিয়ে কেন ম্যানচেস্টারে এসেছিলেন রোনাল্ডো

ক্যাটাগরি: খেলাধুলা, প্রকাশিতঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গল, ১০:৫৩ অপরাহ্ণ। পঠিত হয়েছে ৩৩০ বার।

প্রাইভেট জেট নিয়ে কেন ম্যানচেস্টারে এসেছিলেন রোনাল্ডো

ম্যানচেস্টার ইউনাইটেড ভুগছে, জয় পেতে ধুঁকছে। এমন অবস্থা অবশ্য দুয়েকদিনের নয়। চলছে গত কয়েক মৌসুম ধরেই। খেলোয়াড় বদল হলো, পাল্টানো হলো কোচ—কিন্তু প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটির অবস্থা ‘যে লাউ সেই কদু’। গ্লোব সকার অ্যাওয়ার্ডসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বড় গলায় বলেছিলেন, এমন সমস্যার সমাধান তার জানা আছে।

এবার সেই সমস্যার সমাধান করতেই বুঝি ম্যানচেস্টারে এসেছিলেন রোনাল্ডো। দুদিন আগে ম্যানচেস্টারের এয়ারপোর্টে দেখা মেলে সিআর সেভেনের প্রাইভেট জেট। এরপর থেকেই জমছে প্রশ্ন— আল-নাসর ছেড়ে তবে কি আবার ইউনাইটেডে আসছেন রোনাল্ডো নাকি মালিক হয়ে সমস্যা সমাধান করে দেবেন?

আরও কিছু কথা উঠছে। কিংবদন্তির বিমান দেখে অনেকের ধারনা, শেষ বারের মতো হয়ত রোনাল্ডো প্রিয় ক্লাব ইউনাইটেডের হয়ে খেলবেন। কেউ আবার বলছেন, পর্তুগিজ তারকা মূলত ক্লাবটি কিনতে চাচ্ছেন। কেউ বলছেন, রোনালদো নাকি মধ্যপ্রাচ্য ছেড়ে ইউরোপে ফেরার চুক্তি করতে এসেছিলেন। তবে এখন পর্যন্ত রোনাল্ডোর ম্যানইউতে যাওয়ার খবরের নেপথ্য জানা যায়নি।

ইউনাইটেডের খারাপ ফর্ম বিশ্লেষণ করতে গিয়ে মাসতিনেক আগে রোনাল্ডো টোটকা দিয়েছিলেন, ‘দেড় বছর আগেও বলেছিলাম, এখনও বলছি— (ম্যানইউতে) সমস্যা কোচদের নয়। এটা অনেকটা অ্যাকুরিয়ামের মতো। যদি তোমার অ্যাকুরিয়ামে একটি মাছ থাকে এবং সেটি অসুস্থ হয়ে পড়ে। তুমি তাকে বের করে চিকিৎসা করে আবার ফিরিয়ে আনলেও সে আবার অসুস্থ হবে। ইউনাইটেডের সমস্যা একই। সমস্যাটা সবসময় কোচ নয়, এটা তার থেকেও অনেক বড় কিছু।’

রোনাল্ডো এরপর এই সমস্যার সমাধানের কথাও বলে দিয়েছেন, ‘যদি ক্লাবের মালিক হতাম, তবে আমি জিনিসগুলো পরিষ্কার করতাম। যেগুলো খারাপ মনে হতো, সেগুলো ঠিক করতাম।’

আগেরবারের মতো এবারও ভালো অবস্থানে নেই ম্যানইউ। ২৫ ম্যাচের ১২টিতে হেরে তারা নেমে গেছে অবনমন অঞ্চলের খুব কাছাকাছি। হারের বৃত্তে থাকা ম্যানইউর হয়ত এমন কিছু সংস্কারই দরকার। সেই কারণেই বুঝি রোনালদো তার ৬.২৮ বিলিয়ন পাউন্ডের বোম্বেডিয়ার গ্লোবাল এক্সপ্রেস ৬৫০০ প্রাইভেট জেট নিয়ে ম্যানচেস্টারে নেমেছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

১৯ বছরের দিয়োমান্দের জন্য ১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিলো রিয়াল

১৯ বছরের দিয়োমান্দের জন্য ১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিলো...

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:২৯ অপরাহ্ণ
২০৩০ বিশ্বকাপ সম্পর্কে কতটুকু জানেন আপনি

২০৩০ বিশ্বকাপ সম্পর্কে কতটুকু জানেন আপনি

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৩ পূর্বাহ্ণ
বিশ্বকাপ জয়ের পর মাঠেই সিজদা ও মোনাজাত করলেন ইয়ামাল

বিশ্বকাপ জয়ের পর মাঠেই সিজদা ও মোনাজাত করলেন ইয়ামাল

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:০৮ পূর্বাহ্ণ
ফ্রান্স-স্পেন লড়াই : পরিসংখ্যানে কারা এগিয়ে?

ফ্রান্স-স্পেন লড়াই : পরিসংখ্যানে কারা এগিয়ে?

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৩৮ অপরাহ্ণ
ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও

ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, শঙ্কায় বাংলাদেশও

প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১৯ পূর্বাহ্ণ
শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৭ অপরাহ্ণ
পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের যত রেকর্ড

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:৩৪ অপরাহ্ণ