আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করেছে ইসরায়েল

ক্যাটাগরি: আন্তর্জাতিক, প্রকাশিতঃ ২৪ অক্টোবর ২০২৩, মঙ্গল, ১১:২৯ অপরাহ্ণ। পঠিত হয়েছে ২৮৫ বার।

আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করেছে ইসরায়েল
আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ বন্ধ করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ অক্টোবর) জেরুজালেমে অবস্থিত এই মসজিদটি বন্ধ করে দেওয়া হয়। ফিলিস্তিনের সংবাদমাধ্যম ওয়াফার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, এদিন হঠাৎ করেই মসজিদের সব গেট বন্ধ করে দেয় ইসরায়েলের পুলিশ। বাধা দেওয়া হয় সব বয়সী মুসলিমদের প্রবেশে।
বিভাগটি আরও জানায়, মঙ্গলবার সকালের দিকে মসজিদে প্রবেশ কড়াকড়ি করে দখলদার বাহিনী। প্রথমদিকে শুধু বয়স্কদের প্রবেশে অনুমতি দেওয়া হয়। পরে সবার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
তবে মুসলিমদের বাধা দেওয়া হলেও মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে পেরেছে ইহুদিরা। অর্থাৎ সেখানে ইহুদিদের প্রার্থনা করার সুযোগ দিয়েছে ইসরায়েলি পুলিশ। যদিও এটি মুসলিমদের জন্য নির্ধারিত স্থান।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় সাত শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। সেখানে প্রতিদিনই ইসরায়েলের বিমান হামলায় শত শত মানুষ নিহত হচ্ছে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৫ হাজার ৭৯১ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। টানা কয়েকদিন ধরেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

এ জাতীয় আরো সংবাদ

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবীর গ্রেপ্তার থমথমে বিরাজ করছে মুর্শিদাবাদ

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবীর গ্রেপ্তার থমথমে...

প্রকাশিতঃ ৬ অক্টোবর ২০২৬, মঙ্গল, ১১:১৬ অপরাহ্ণ
‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৬, শনি, ১১:১৫ অপরাহ্ণ
রণক্ষেত্র দিল্লি, ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের কাছে বিক্ষোভকারীরা, ফটক বন্ধ করে নিরাপত্তা জোরদার

রণক্ষেত্র দিল্লি, ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের কাছে বিক্ষোভকারীরা, ফটক...

প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৬, মঙ্গল, ১২:১৯ পূর্বাহ্ণ
ইরানের আরেক শহরে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের আরেক শহরে যুক্তরাষ্ট্রের হামলা

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬, মঙ্গল, ১১:৪৩ অপরাহ্ণ
যুদ্ধবিরতি কোথায়, প্রশ্ন লেবাননের স্পিকারের

যুদ্ধবিরতি কোথায়, প্রশ্ন লেবাননের স্পিকারের

প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৫ অপরাহ্ণ
‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি

‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৩ পূর্বাহ্ণ
কিসের আশায় ইরান যুদ্ধ?

কিসের আশায় ইরান যুদ্ধ?

প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৩ পূর্বাহ্ণ