সাতক্ষীরায় দুটি ওয়ান শুটার গান,পিস্তল ও ১১ রাউন্ড গুলিসহ আটক-১
ক্যাটাগরি: সাতক্ষীরা দর্পণ, প্রকাশিতঃ ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহঃ, ১১:৩০ অপরাহ্ণ। পঠিত হয়েছে ৫০ বার।
দুটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ পিস্তল ও ১১ রাউন্ড গুলিসহ আরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। র্যাব-৬ এর বিশেষ অভিযানে বৃহষ্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদরের সীমান্তবর্তী চৌবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার বাবার নাম জয়নাল সরদার।
র্যাব-৬ এর সাতক্ষীরা শাখার কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন যিয়াদ জানান, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারেন যে, সাতক্ষীরার সীমান্তবর্তী চৌবাড়িয়া এলাকায় অস্ত্রধারি একজন অবস্তান করছে। এমন খবর পেয়ে বৃহষ্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে চৌবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে আরিফুল ইসলামকে (৩১) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ পিস্তল, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি ও ছয় রাউন্ড ওয়ান শুটারের গুলি জব্দ করা হয়। তাকে বৃহষ্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহামুদুর রহমান জানান, এ ঘটনায় র্যাব-৬ এর টিআই হাবিবুর রহমান বাদি হয়ে বৃহষ্পতিবার ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় থানায় একটি মামলা(জিআর-৪১৪/২৬, সাতঃ) দায়ের করেছেন। মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক রবিউল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছেন।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন জানান, আরিফুলের রিমান্ড শুনানীর জন্য সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মন্লড আগামি রবিবার দিন ধার্য করেছেন।
এ জাতীয় আরো সংবাদ
ওয়াহিদুজ্জামান ওরফে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০২৬, রবি, ৪:০৩ অপরাহ্ণ
দেবহাটায় ওয়াহেদুজ্জামানকে ধর্ম অবমানানার অভিযোগে পিটিয়ে হত্যা, ১০ জনের...
প্রকাশিতঃ ১৭ অক্টোবর ২০২৬, শনি, ৮:৩৭ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে মৎস চাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রকাশিতঃ ১৬ অক্টোবর ২০২৬, শুক্র, ৩:৪৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
প্রকাশিতঃ ১৪ অক্টোবর ২০২৬, বুধ, ৭:৩৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
প্রকাশিতঃ ১২ অক্টোবর ২০২৬, সোম, ৬:০৭ অপরাহ্ণ
কালিগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় দোকানের ৬০ লাখ টাকার...
প্রকাশিতঃ ১১ অক্টোবর ২০২৬, রবি, ৮:০০ অপরাহ্ণ