সাতক্ষীরায় মুদি দোকানে দুর্ধর্ষ চুরি
ক্যাটাগরি: সাতক্ষীরা দর্পণ, প্রকাশিতঃ ৫ জুলাই ২০২৫, শনি, ১০:০৬ অপরাহ্ণ। পঠিত হয়েছে ৪০২ বার।
সাতক্ষীরা আবাদের হাটে এক মুদি দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের আবাদের হাটে মাস্টার মার্কেটের ইসলাম এন্টারপ্রাইজে ওই চুরি সংগঠিত হয়।
৫ই জুলাই দিবাগত রাত দুইটার সময় ওই চুরির ঘটনাটি ঘটে।
দোকানে লাগানো সিসি টিভি ফুটেছে চোরকে সনাক্ত করছে স্থানীয় জনতা।
চোরের নাম রানা(২৫)সে ওই ইউনিয়নের শিয়াল ডাঙ্গা বাগপাড়া কলোনির আমজের আলীর ছেলে।

ইসলামিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু সাঈদ জানান,
প্রতিদিনের ন্যায় আমি গতকাল রাত সাড়ে দশটার সময় দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। সকাল সাড়ে সাতটার সময় দোকান খুলে দেখি দোকানের মালামাল অগোছালো, সিসি ক্যামেরা ভাঙ্গা,দোকানের টিনের চাল কাটা।দোকানের কোন মালামাল না নিয়ে গেলেও ক্যাশ বাক্সে থাকা প্রায় ৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
আবাদের হাট বাজার কমিটির সভাপতি ও শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আমি দেখেছি ক্যাশ বাক্স থেকে চোর টাকা চুরি করছে। আমরা সিসিটিভি ফুটেজে দেখে প্রাথমিকভাবে চোরকে শনাক্ত করতে পেরেছি ।পরবর্তীতে আরো জেনে বুঝে বিস্তারিত জানতে পারব।

বাজারের একাধিক ব্যবসায়ী জানান, বাজার এলাকায় মাদক সেবী ও ব্যবসায়ীদের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। এই বাজারে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। তবে নৈশ প্রহরীদের দায়িত্ব অবহেলার কারণেই এ ধরনের ঘটনা প্রায় ঘটে বলে তাদের দাবি।
এ জাতীয় আরো সংবাদ
ওয়াহিদুজ্জামান ওরফে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০২৬, রবি, ৪:০৩ অপরাহ্ণ
দেবহাটায় ওয়াহেদুজ্জামানকে ধর্ম অবমানানার অভিযোগে পিটিয়ে হত্যা, ১০ জনের...
প্রকাশিতঃ ১৭ অক্টোবর ২০২৬, শনি, ৮:৩৭ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে মৎস চাষীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রকাশিতঃ ১৬ অক্টোবর ২০২৬, শুক্র, ৩:৪৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
প্রকাশিতঃ ১৪ অক্টোবর ২০২৬, বুধ, ৭:৩৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
প্রকাশিতঃ ১২ অক্টোবর ২০২৬, সোম, ৬:০৭ অপরাহ্ণ
কালিগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় দোকানের ৬০ লাখ টাকার...
প্রকাশিতঃ ১১ অক্টোবর ২০২৬, রবি, ৮:০০ অপরাহ্ণ