কলারোয়ার চেড়াঘাট সাতগম্বুজ মসজিদ স্থাপত্যের এক অনন্য নিদর্শন

ক্যাটাগরি: ভ্রমন, প্রকাশিতঃ ৩ এপ্রিল ২০২৩, সোম, ১২:১১ পূর্বাহ্ণ। পঠিত হয়েছে ৫৩৮ বার।

কলারোয়ার চেড়াঘাট সাতগম্বুজ মসজিদ স্থাপত্যের এক অনন্য নিদর্শন

কলারোয়ায় মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন চেড়াঘাট সাতগম্বুজ মসজিদ। পৌণে দুইশত বছরের পুরানো এ মসজিদের অনুপম নির্মাণশৈলী ও কারুকাজ আকৃষ্ট করে সকলকে। ঐতিহাসিক মসজিদটি স্থানীয়দের কাছে কায়েম বিশ্বাসের মসজিদ নামে পরিচিত। কলারোয়া উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দূরে নৌখালের কোল ঘেঁষে এ মসজিদটির অবস্থান। ছায়া সুনিবিড় বৃক্ষরাজি ঘেরা মসজিদের সামনে-পেছনে রয়েছে পুকুর। মসজিদের প্রবেশদ্বারের নাম ফলকে স্থাপন সাল উল্লেখ করা রয়েছে, বাংলা ১২৬৯ ও ইংরেজি ১৮৬২।

চেড়াঘাট গ্রামের ঐতিহ্যবাহী বিশ্বাস পরিবারের সদস্য ফয়েজ বিশ্বাস ও তাঁর অনুজ সাজেদ বিশ্বাসের সাথে কথা বলে জানা যায়, মসজিদের নির্মাতা কায়েম বিশ্বাস ছিলেন একজন গাঁতিদার। প্রবল পরাক্রমশালীও ছিলেন তিনি। সেসময় ভারতের মুর্শিদাবাদের জমিদার দুর্গাপদ চৌধুরীর সাথে মামলা সংক্রান্ত বিষয়ে তাঁর চরম বিরোধ বাঁধে। জমিদার তাঁকে প্রাণে মেরে ফেলার ঘোষণা দেন। তখন কৌশল হিসেবে তিনি একদিন সকালে জমিদার দুর্গাপদ চৌধুরীর বাসভবনে যেয়ে মার্জনা প্রার্থনা করেন। জমিদার একটি মসজিদ নির্মাণ করিয়ে দিতে হবে, এমন শর্তে তাঁকে মার্জনা করে দেন। অধ্যাপক আবু নসরের লেখা ‘কলারোয়া উপজেলার ইতিহাস’ বইটিতেও এরূপ কাহিনীর উল্লেখ রয়েছে। এরপর কায়েম বিশ্বাস কলকাতা থেকে নির্মাণ শ্রমিক ও সরঞ্জামাদি আনিয়ে নিজ গ্রাম চেড়াঘাটে এখন থেকে ১৬১ বছর আগে মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। এভাবে নির্মিত হয় সাত গম্বুজ এই মসজিদটি। এর গাঁথুনি পাতলা আকারের ইট ও চুনসুরকি দিয়ে। ১২ শতক জমির ওপর নির্মিত এ মসজিদে রয়েছে ৭ টি দরজা। ১০টি পিলারের ওপর মসজিদের ছাদ। প্রায় ১৫ ফুট উচ্চতার এই মসজিদে রয়েছে ৭টি গম্বুজ ও ১০টি মিনার। মসজিদের প্রতিটি সারিতে একসঙ্গে ৬০/৬৫জনের মতো মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক মাদ্রাসা শিক্ষক আবদুল মোমিন জানান, ১৬১বছরের পুরানো এ মসজিদটি সম্প্রতিকালে বর্ধিত করা হয়েছে। এর সিঁড়ি নির্মাণ করে সম্প্রসারিত অংশে যুক্ত করা হচ্ছে। যা মসজিদটির সংরক্ষণেও উপযোগী হবে। তিনি সরকারি পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক এ মসজিদটির টেকসই সংরক্ষণ করার দাবি জানান।

এ জাতীয় আরো সংবাদ

এভারেস্টের চূড়ায় সমুদ্রের তলদেশের মাটি, মিলল কোটি বছরের পুরোনো মাছের জীবাশ্ম

এভারেস্টের চূড়ায় সমুদ্রের তলদেশের মাটি, মিলল কোটি বছরের পুরোনো...

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৬, মঙ্গল, ১:২৫ অপরাহ্ণ
কক্সবাজারের পর্যটন: সুযোগ কাজে লাগানোর মোক্ষম সময়

কক্সবাজারের পর্যটন: সুযোগ কাজে লাগানোর মোক্ষম সময়

প্রকাশিতঃ ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গল, ৯:৩৭ অপরাহ্ণ
‘পর্যটক ভ্রমণে বাঁধা নেই সাজেকে’

‘পর্যটক ভ্রমণে বাঁধা নেই সাজেকে’

প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০২৪, সোম, ১১:২৭ অপরাহ্ণ
কম খরচে ঘুরে আসুন দার্জিলিং থেকে

কম খরচে ঘুরে আসুন দার্জিলিং থেকে

প্রকাশিতঃ ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গল, ১১:২০ অপরাহ্ণ
সমুদ্রের মাঝে ফ্রান্সের রহস্যে ভরা মঠ

সমুদ্রের মাঝে ফ্রান্সের রহস্যে ভরা মঠ

প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গল, ৫:১২ পূর্বাহ্ণ
রহস্যময় এক টাওয়ার, যেখানে মিললো মানুষের মাথার খুলি

রহস্যময় এক টাওয়ার, যেখানে মিললো মানুষের মাথার খুলি

প্রকাশিতঃ ৪ এপ্রিল ২০২৩, মঙ্গল, ১১:৪৮ অপরাহ্ণ
অবশেষে ‘আর্থ মনস্টার’ খ্যাত প্রাচীন মূর্তি ফিরে পেল মেক্সিকো

অবশেষে ‘আর্থ মনস্টার’ খ্যাত প্রাচীন মূর্তি ফিরে পেল মেক্সিকো

প্রকাশিতঃ ৪ এপ্রিল ২০২৩, মঙ্গল, ১২:১০ পূর্বাহ্ণ