ওসি-এসআইসহ ৬৫০ জনকে বদলির সম্মতি ইসির
প্রকাশিতঃ ১৪ ডিসেম্বর ২০২৩, বৃহঃ, ১০:৪৫ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৬৬ বার।
আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি), উপপরিদর্শক (এসআই) ও কনস্টেবলসহ ৬৫০ জনকে বদলি ও পদায়নে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইসির উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে ২৩ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শক, ৩৭ জন এসআই, একজন টিএসআই, একজন সার্জেন্ট, ৫৭ জন এএসআই, ৭ জন নায়েক এবং ৫২৪ জন কনস্টেবলকে বদলি ও পদায়নের সম্মতি দেয় নির্বাচন কমিশন।
মন্ত্রিপরিষদ সচিব ও মহাপুলিশ পরিদর্শক বরাবার চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
এর আগে, গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত।
এ জাতীয় আরো সংবাদ
বাইকের চাকা ঘুরলেই কর ব্যাটারিচালিত অটোরিকশাও আসছে করের আওতায়
প্রকাশিতঃ ১৬ মে ২০২৬, শনি, ১২:৩৯ পূর্বাহ্ণ
রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?
প্রকাশিতঃ ৭ মে ২০২৬, বৃহঃ, ১২:১১ পূর্বাহ্ণ
মে দিবসেও চলছে শিশুশ্রম, পেটের দায়ে ফিকে অধিকার
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৩ অপরাহ্ণ
ঈদে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬, শনি, ১২:২০ পূর্বাহ্ণ
চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ শনিবার
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৮ পূর্বাহ্ণ
জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৬ পূর্বাহ্ণ