ভারতে নির্মাণাধীন টানেলে ধস, আটকা ৩৬ শ্রমিক
প্রকাশিতঃ ১২ নভেম্বর ২০২৩, রবি, ১১:০০ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৯৯ বার।
ভারতের উত্তরাখন্ডে একটি নির্মাণাধীন টানেল ধসে অন্তত ৩৬ জন নির্মাণশ্রমিক আটকা পড়েছেন। রোববার (১২ নভেম্বর) সকালে উত্তরকাশী জেলায় নির্মাণাধীন টানেলটির একটি অংশ ধসে যায়। টানেলের প্রবেশ পথ থেকে প্রায় ২০০ মিটার দূরে এই ধস নামে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।
কর্মকর্তারা জানান, সুড়ঙ্গ উন্মুক্ত করে আটকা পড়া শ্রমিকদের নিরাপদে বের করে আনতে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা।
প্রতিবেদনে জানানো হয়েছেন, উত্তরাখন্ডের সিল্কিয়ারা থেকে ডান্ডালগাঁও পর্যন্ত টানেলটি তৈরি করা হচ্ছিল। হিন্দুদের তীর্থস্থান উত্তর কাশীর সঙ্গে যমুনাত্রীর সংযোগ স্থাপনের লক্ষ্য নিয়ে তৈরি করা হচ্ছিল এই টানেল। দীপাবলির দিনেই সেখানে ঘটলো এ দুর্ঘটনা।
প্রাথমিক খবরে বলা হয়েছে, টানেলের প্রবেশ পথ থেকে প্রায় ২৮০০ মিটার ভেতরে কাজ করছিলেন শ্রমিকরা। প্রবেশ পথের প্রায় ২০০ মিটার দূরে ১৫০ মিটার লম্বা অংশ ধসে পড়ে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ধ্বংসস্তূপের ভেতর দিয়ে আটকা পড়াদের জন্য অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। ওই শ্রমিকদের কাছে অক্সিজেন সিলিন্ডার থাকলেও তাদের নিরাপত্তা এবং জীবনের কথা চিন্তা করে অতিরিক্ত অক্সিজেন পাঠানো হচ্ছে। পাইপে করে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, সবাই যেন সুস্থভাবে ফিরে আসেন।’
এ জাতীয় আরো সংবাদ
যুদ্ধবিরতি কোথায়, প্রশ্ন লেবাননের স্পিকারের
প্রকাশিতঃ ১ মে ২০২৬, শুক্র, ১০:৪৫ অপরাহ্ণ
‘ঈদ মোবারক’, তারেক রহমানকে নরেন্দ্র মোদি
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬, শুক্র, ১২:২৩ পূর্বাহ্ণ
কিসের আশায় ইরান যুদ্ধ?
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১৩ পূর্বাহ্ণ
মোজতবাসহ শীর্ষ ইরানি নেতাদের তথ্য পেতে ১ কোটি ডলার...
প্রকাশিতঃ ১৪ মার্চ ২০২৬, শনি, ১২:১০ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান
প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬, বুধ, ৯:২৯ অপরাহ্ণ
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ, কী কথা হলো
প্রকাশিতঃ ১০ মার্চ ২০২৬, মঙ্গল, ১১:২৪ অপরাহ্ণ