সাতক্ষীরা সীমান্তে ৩১টি স্বর্ণের বারসহ দুই চোরাচালানি আটক
Image

সাতক্ষীরা সীমান্তে ৩১টি স্বর্ণের বারসহ দুই চোরাচালানি আটক

প্রকাশিতঃ ৬ সেপ্টেম্বর ২০২৩, বুধ, ৪:০৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৪৮৩ বার।

সাতক্ষীরা সীমান্তে ৩১টি স্বর্ণের বারসহ দুই চোরাচালানি আটক

ভারতে পাচারকালে দুই চোরাচালানীসহ ৩১টি স্বর্ণের বার আটক করেঝে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল ৭টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের সাবেক ইউপি সদস্য মাহদুদার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে এসব আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বৈকার গ্রামের জাহাঙ্গীর আলম ওরফে খোকনের ছেলে সজীব হোসেন(২২) ও একই গ্রামের বাবার আলী ওরফে প্যাটেল এর ছেলে তুহীন হোসেন(২০)।
সাতক্ষীরা সীমান্তের বৈকারী এলাকার মুনসুর আলী ও সাহেব আলী জানান, বৈকারী গ্রামের পিণ্টু ও জাহাঙ্গীর দীর্ঘদিন ঘরে ভারতে স্বর্ণ পাচার করে আসছেন। বিনিময়ে তারা ভারত থেকে মাদক ও রুপার গহনা দেশে এনে পাচার করে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিজিবি ক্যাম্পের নায়েক শহীদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা বুধবার ভোর থেকে সাবেক ইউপি সদস্য মাহমুদার বাড়ির সামনে ওঁৎ পেতে থাকে। সকাল সাতটার দিকে একটি পালচার মটরসাইকেলসহ তুহিনকে আটক করেন তারা। তুহিনের স্বীকারোক্তি অনুযায়ি সজীবকে একটি এফজেড মটর সাইকেলসহ আটক করা হয়। আটককৃত দুটি মটর সাইকেলের ব্যাক চেচিস পাইপের ভিতর থেকে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সজিব ও তুহিনকে বিজিবি’র গাড়িতে তুলে দুটি মটর সাইকেল নিয়ে দুইজন বিজিবি’র সিপাহী বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নে নিয়ে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম ও কাওছার আলী জানান, বিজিবি দুটি মটর সাইকেল সাতক্ষীরার দিকে নিয়ে যাওয়ার সময় মল্লিকপাড়া নামক স্থানে একটি বিট পার হওয়ার সময় কয়েকজন ছিনতাইকারি মটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তারা প্রথম মটর সাইকেলের সামনের হেডলাইটের গøাস ভেঙে ফেলে। একপর্যায়ে তারা পালিয়ে গেলেও ঘটনাস্থলে একটি ভাঙা চশমা, একটি ছাই রং এর ব্যাগের ভিতর একটি গামছা ফেলে রেখে যায়। ব্যাগের গায়ে ০১৭৬৩ ২১৭৯৭৯ নং মোবাইল নম্বর লেখা ছিল।
সাতক্ষীরা বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের অধিকায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক বলেন, দুই পাচারকারিসগ ৩১টি স্বর্ণের বার ও দুটি মটর সাইকেল আটক করা হয়েছে। আটককৃত স্বর্ণের ওজন সাত কেজি ৩৫৮ গ্রাম ৭০০ মিলিগ্রাম। যা’র বাজার মূল্য ছয় কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৪৭৮ টাকা। জব্দকৃত সোনা ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় বিজিবি’র বৈকারী ক্যাম্পের নায়েক শহীদুল ইসলাম বাদি হয়ে বুধবার বিকেলে থানায় একটি মামলা দায়ের করেছন।

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের...

প্রকাশিতঃ ৬ আগস্ট ২০২৬, বৃহঃ, ৮:১৭ অপরাহ্ণ

শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিতঃ ৫ আগস্ট ২০২৬, বুধ, ২:৫২ অপরাহ্ণ

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন প্রচন্ড ধোঁয়ায় ফায়ার সার্ভিসকর্মীসহ...

প্রকাশিতঃ ৪ আগস্ট ২০২৬, মঙ্গল, ৬:২৩ অপরাহ্ণ

সাতক্ষীরার কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের...

প্রকাশিতঃ ৩ আগস্ট ২০২৬, সোম, ৬:৫৮ অপরাহ্ণ

সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন...

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:২৪ অপরাহ্ণ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৬, বৃহঃ, ৭:১৮ অপরাহ্ণ